• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নিজ বাড়িতে মিলল মা-মেয়ের রক্তাক্ত মরদেহ

‎আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি‎    ১৪ জুন ২০২৬, ১১:০০ এ.এম.
ফাইল ছবি

‎চট্টগ্রামের আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর অবস্থায় চিকিৎসাধীন ওই পরিবারের ৫ বছর বয়সী এক শিশু।

‎শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন- চেনামতি বড়ুয়া পাড়ার সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া, মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া। আহত শিশুর নাম পিয়াস বড়ুয়া।

‎স্থানীয় সূত্র জানায়, রাতে চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘরের দরজার সামনে এনি বড়ুয়া ও তার ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে ঘরের ভেতরে প্রিয়ন্তী বড়ুয়ার রক্তাক্ত দেহ দেখতে পান। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই এনি বড়ুয়ার মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

‎নিহতের প্রতিবেশী সুরভী বড়ুয়া জানান, চিৎকার শুনে বাইরে এসে তারা মা ও ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে ঘরের ভেতরে মেয়ের মরদেহ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।

‎নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া বলেন, ঘটনার সময় তিনি চট্টগ্রাম শহরে কর্মস্থলে ছিলেন। রাতে স্বজনদের ফোন পেয়ে বাড়িতে এসে স্ত্রী ও মেয়ের মরদেহ দেখতে পান। তিনি দাবি করেন, প্রতিবেশী লিমন বড়ুয়া তেজপ্রিয়র সঙ্গে তার আর্থিক লেনদেন ছিল এবং এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা থাকতে পারে।

‎এছাড়া মৃত্যুর আগে তার স্ত্রী লিমন বড়ুয়ার নাম উল্লেখ করেছেন বলেও দাবি করেন সুজন।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে। মরদেহ দুটি ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মমেক হাসপাতালে আনসারদের তৎপরতায় দুই চোর আটক
মমেক হাসপাতালে আনসারদের তৎপরতায় দুই চোর আটক
মায়ের অতিরিক্ত কাজের চাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুর পুষ্টি: বাকৃবি গবেষণা
মায়ের অতিরিক্ত কাজের চাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুর পুষ্টি: বাকৃবি গবেষণা
বিরোধীদল বাজেটের সমালোচনা করায় প্রধানমন্ত্রীর মন খারাপ: নাহিদ
বিরোধীদল বাজেটের সমালোচনা করায় প্রধানমন্ত্রীর মন খারাপ: নাহিদ