• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৮৫ ভাগ প্রাথমিক বিদ্যালয়ে বই পৌঁছে গেছে: গণশিক্ষা উপদেষ্টা

   ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৭ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
ইতিমধ্যে ৮৫ ভাগ প্রাথমিক বিদ্যালয়ে বই দেয়া হয়েছে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, চলতি মাসেই শতভাগ স্কুলে বই পৌঁছে যাবে।  মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

ডা. বিধান রঞ্জন বলেন, ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের বইগুলো পেয়ে যাবো। 

প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে জেলা প্রশাসকরা যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ডিসিরা প্রাথমিক শিক্ষার নানান সমস্যা চিহ্নিত করেছেন, যা সমাধানের উদ্যোগ নেয়া হবে। প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ যেন সঠিকভাবে হয় সে বিষয় ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে। 

গণশিক্ষা মন্ত্রণালয়ের এ উপদেষ্টা বলেন, বেসরকারি যেসব প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধন নেই তার দ্রুত নিবন্ধনের উদ্যোগ নেয়ার জন্য ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে। 

সপ্তম জাতীয় কমডেকা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টাসপ্তম জাতীয় কমডেকা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
এসময় প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের নিয়োগের আন্দোলনে বিষয় জানতে চাওয়া হলে উপদেষ্টা জানান, সুপারিশপ্রাপ্তদের প্রতি তার সহমর্মিতা আছে, তবে বিষয়টি আদালতে বিচারাধীন তাই এই বিষয় মন্তব্য সম্ভব না।

তিনি বলেন, আইনি কাঠামোর মাধ্যমে সব পর্যালোচনা করে প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছিলো। নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের দাবির সাথে সহানুভূতিশীল। তাদের দাবি যথার্থ।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি
পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি
দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী
দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী
সুখবর পেল রেজিস্ট্রেশন করতে না পারা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা
সুখবর পেল রেজিস্ট্রেশন করতে না পারা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা