• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালক অপসারণ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা আবদুস সালামের ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৩১ মামলা জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কাকরাইল থেকে আরামবাগ পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করল ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক    ১৪ জুন ২০২৬, ১০:০০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজধানীর কাকরাইল থেকে আরামবাগ পর্যন্ত এলাকায় অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

রোববার (১৪ জুন) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট এ অভিযান পরিচালনা করে।

অভিযানে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে শুরু করে ফকিরাপুল হয়ে আরামবাগ পর্যন্ত সড়কের উভয় পাশে ফুটপাত ও রাস্তা দখল করে বসানো অবৈধ দোকানপাট এবং বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে দখলমুক্ত করে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত ও যানবাহন চলাচলের জন্য সড়ক পরিষ্কার করা হয়।

ডিএসসিসি সূত্র জানায়, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং জনভোগান্তি কমাতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে অবৈধ দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/খতিব/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহাখালীতে চালক-হেলপারদের জন্য ডিএমপির বিনামূল্যে স্বাস্থ্যসেবা
মহাখালীতে চালক-হেলপারদের জন্য ডিএমপির বিনামূল্যে স্বাস্থ্যসেবা
শাহবাগে বিদ্যুৎ লাইনে বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল
শাহবাগে বিদ্যুৎ লাইনে বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল
দুই শিফটে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলবে ডিএনসিসিতে
দুই শিফটে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলবে ডিএনসিসিতে