খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “গতকাল খেলা দেখেছি। আমার প্রিয় দল ব্রাজিলের খেলা দেখতে গিয়ে একটু ক্লান্ত বোধ করেছি, যেটা এখনো আর পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি। তো যাই হোক, আমি আসলে এখনো খেলাধুলা দেখতে পছন্দ করি। এখনো তরুণ লাগে। বয়সের তরুণ না হলে মনোযোগ তরুণ অবশ্যই।”
রোববার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাব-এ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, দৈনিক যুগান্তর-এর সম্পাদক কবি আবদুল হাই শিকদার, ডিউজের সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি রাশেদুল ইসলামসহ প্রমুখ।
ভিওডি বাংলা/জা







