• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্যান প্যাসিফিকে যুব উদ্যোক্তা নীতিমালা কর্মশালা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি চূড়ান্ত করতে প্রচেষ্টা জোরদার, তৎপর মধ্যস্থতাকারীরা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, নতুন নীতিমালা ঘোষণা ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’

আছিয়া-রামিসা হত্যা

অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক    ১৪ জুন ২০২৬, ০৩:২২ পি.এম.
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ছবি: সংগৃহীত

মাগুরার শিশু আছিয়া ও পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে হাইকোর্টে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

রোববার (১৪ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ হাইকোর্ট বেঞ্চে অ্যাটর্নি জেনারেল এই আবেদন করেন।

এ সময় অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, এই বেঞ্চে থাকা নারী ও  শিশু নির্যাতন সংক্রান্ত কোন ডেথ রেফারেন্স ও আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষ কোন মুলতবি চাইবে না।

অন্যদিকে, রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের কারা কর্তৃপক্ষের মাধ্যমে করা জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করে আদেশ দেন। 

এসময় রাষ্ট্র পক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত শুনানির জন্য পেপার বুক প্রস্তুতের বিষয়টি আদালতের নজরে আনেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, সেই ক্রেতা কারাগারে
প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, সেই ক্রেতা কারাগারে
৭১ গাড়ি মালিককে হাজির হতে বলেছে আদালত
৭১ গাড়ি মালিককে হাজির হতে বলেছে আদালত
মধ্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ‘পরিকল্পিত’ চুরি
মধ্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ‘পরিকল্পিত’ চুরি