• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ‘পরিকল্পিত’ চুরি

   ১২ জুন ২০২৬, ০৩:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থিত আ্যটর্নি জেনারেলের কার্যালয়ে বৃহস্পতিবার (১১ জুন) মধ্যরাতে চুরি হয়েছে।  

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল চুরির বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (১২ জুন) দুপুরে ভিওডি বাংলাকে বলেন, ‘ঘটনাটি শুধুই চুরি নয়, একটি চক্র পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।’

সুপ্রিম কোর্ট অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সূত্র জানায়, রাত সোয়া একটার দিকে একদল দুষ্কৃতকারী অ্যাটর্নি জেনারেলের অফিস ভবনের নিচতলা ও দোতলার লিফটের সামনের জানালার থাই গ্লাসের দুটি অংশ খুলে ফেলে। তারা একটি অংশ ভবনের পেছনের দিক দিয়ে নিয়ে চলে যায়। অন্য অংশটি নিতে পারেনি। এ সময় কর্তব্যরত পুলিশ, অ্যাটর্নি জেনারেল অফিসের কর্তব্যরত নিরাপত্তাকর্মী ফজলুল হক ও মিঠুন বারৈ ধাওয়া দিলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘প্রাথমিকভাবে চুরি মনে হলেও এতদিন কোনো ঘটনা ঘটেনি। ইদানীং আমাদের অফিসের আইন কর্মকর্তা ও কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। আরেকজনকে ইতিপূর্বে দুর্নীতির কারণে জেলে পাঠিয়েছি। দুর্নীতিবিরোধী আমার যে অবস্থান, সেটা নিয়ে এই অসৎ এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা ফেসবুক ও সোশ্যাল মিডিয়াতে নানা রকম প্রোপাগান্ডা, মিথ্যা প্রচারণা চালাচ্ছে।’

রুহুল কুদ্দুস বলেন, ‘আমি পুলিশকে বলেছি, গত রাতের ঘটনার সঙ্গে এদেরও ইন্ধন থাকতে পারে। যখন তদন্ত করবে, তখন এই বিষয়টাও যেন খতিয়ে দেখে।’

শাহবাগ থানার পরিদর্শক তদন্ত জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার তদন্ত চলছে। এ বিষয় শাহবাগ থানায় কোনো মামলা কিংবা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।

ভিওডি বাংলা/আরআর/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বীকারোক্তি না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়: ট্রাইব্যুনালে আসামি
স্বীকারোক্তি না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়: ট্রাইব্যুনালে আসামি
সালমান শাহ মৃত্যু রহস্যে নতুন মোড়, উত্তোলন করা হবে দেহাবশেষ
সালমান শাহ মৃত্যু রহস্যে নতুন মোড়, উত্তোলন করা হবে দেহাবশেষ
ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: আইনমন্ত্রী
ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: আইনমন্ত্রী