• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্যান প্যাসিফিকে যুব উদ্যোক্তা নীতিমালা কর্মশালা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি চূড়ান্ত করতে প্রচেষ্টা জোরদার, তৎপর মধ্যস্থতাকারীরা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, নতুন নীতিমালা ঘোষণা ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’

দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা

সিরাজগঞ্জ প্রতিনিধি    ১৪ জুন ২০২৬, ০৪:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে দায়ের করা দুটি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

রোববার (১৪ জুন) দুপুরে জামিন আবেদন শুনানি শেষে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার তার স্থায়ী জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী আমিনুল ইসলাম মল্লিক।

আদালত সূত্রে জানা গেছে, এর আগে মুফতি আমির হামজা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন। পরে তিনি দুটি মামলায় জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

রোববার দুপুর আড়াইটার দিকে তিনি আদালতে উপস্থিত হন। এ সময় আদালত প্রাঙ্গণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।

মামলা সূত্রে জানা যায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। মামলাগুলো দায়ের করেন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ূন কবির কর্নেল এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান।

নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, সেই ক্রেতা কারাগারে
প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, সেই ক্রেতা কারাগারে
৭১ গাড়ি মালিককে হাজির হতে বলেছে আদালত
৭১ গাড়ি মালিককে হাজির হতে বলেছে আদালত
মধ্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ‘পরিকল্পিত’ চুরি
মধ্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ‘পরিকল্পিত’ চুরি