• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদ্-দ্বীন কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী যুবদল নেতা মাসুদুলকে হত্যার খবরে ফুঁসে উঠেছে রাউজান-রাঙ্গুনিয়া ক্যানসারের ওষুধের দাম বাড়াল ভারত ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার করল র‌্যাব-৭ আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ আটক ১ জিয়াউর রহমানের আদর্শে দেশ চালাচ্ছেন তারেক রহমান: আবদুস সালাম ত্রিবেদীর বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী শাহবাগে বিদ্যুৎ লাইনে বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

মহাখালীতে চালক-হেলপারদের জন্য ডিএমপির বিনামূল্যে স্বাস্থ্যসেবা

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুন ২০২৬, ০৪:৪৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

গণপরিবহনের চালক ও সহকারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাজধানীর মহাখালীতে ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’-এর আয়োজন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৩ জুন) মহাখালী বাস টার্মিনালের সামনে ট্রাফিক গুলশান বিভাগের উদ্যোগে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। এ সময় ডিএমপি ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গণপরিবহনের চালক ও সহকারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা গ্রহণে উদ্বুদ্ধ করা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ পাক্ষিক হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করেন।

ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সাইফুল ইসলাম জানান, ক্যাম্পে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৪০ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শও দেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমাদের কাছে আসা অধিকাংশ রোগী কোমর, হাত ও পায়ের ব্যথাজনিত সমস্যায় ভুগছেন। এছাড়া চোখে কম দেখার সমস্যাও অনেকের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে।”

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, “ঢাকা মহানগরী বিশ্বের অন্যতম বৃহৎ মেগাসিটি। এখানে প্রায় আড়াই কোটিরও বেশি মানুষ বসবাস করেন এবং প্রতিদিন লাখ লাখ যানবাহন চলাচল করে। এসব যানবাহনের চালক ও সহকারীরা মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করেন। কিন্তু আর্থিক সীমাবদ্ধতা ও সময়ের অভাবে তাদের অনেকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বা চিকিৎসাসেবা নিতে পারেন না।”

তিনি বলেন, “এই বাস্তবতা বিবেচনায় নিয়েই ডিএমপি ট্রাফিক বিভাগ পাক্ষিক হেলথ ক্যাম্প চালু করেছে। ইতোমধ্যে রাজধানীর প্রায় ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এ কার্যক্রম শুরু হয়েছে। আজকের ক্যাম্পটি এ উদ্যোগের দ্বিতীয় আয়োজন।”

আনিছুর রহমান আরও বলেন, “আমাদের লক্ষ্য খুবই সাধারণ—চালক ও সহকারীদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করা। বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং চোখের সমস্যার মতো সাধারণ রোগগুলো সম্পর্কে তাদের প্রাথমিক ধারণা দেওয়া এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে উৎসাহিত করা। কারণ একজন সুস্থ চালকই সড়কে নিরাপদ ও শৃঙ্খলভাবে যানবাহন পরিচালনা করতে পারেন।”

তিনি বলেন, “চালক অসুস্থ থাকলে শুধু তার নিজের নয়, যাত্রীদের জীবন এবং পরিবহনে বহন করা সম্পদের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে। তাই এ ধরনের উদ্যোগ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, পাইলট প্রকল্প হিসেবে শুরু হওয়া এই কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগকে দীর্ঘমেয়াদে টেকসই করতে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও এবং সরকারি সংস্থাগুলোর সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় স্বাস্থ্যসেবা কার্যক্রমে সহযোগিতার জন্য বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিকের মালিক এবং স্বেচ্ছাসেবী চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আনিছুর রহমান।

আয়োজকরা সংশ্লিষ্ট চালক ও সহকারীদের নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

ভিওডি বাংলা/এমআই/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার
যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার
যেভাবে গুলি করা হয় ‘কাইল্যা’ পলাশকে
যেভাবে গুলি করা হয় ‘কাইল্যা’ পলাশকে
শেরেবাংলা নগরে ২ পুলিশকে ছিনতাইকারীর ছুরিকাঘাত
শেরেবাংলা নগরে ২ পুলিশকে ছিনতাইকারীর ছুরিকাঘাত