• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ইঞ্জিন বিকল হয়ে ওমান উপকূলে ডুবল ভারতীয় জাহাজ

নিজস্ব প্রতিবেদক    ১৫ জুন ২০২৬, ০১:৩৫ এ.এম.
ছবি-সংগৃহীত

ওমান উপকূলে ইঞ্জিন বিকল হয়ে একটি ভারতীয় পতাকাবাহী জাহাজ ডুবে গেছে। তবে জাহাজে থাকা ১৪ জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

ডুবে যাওয়া জাহাজটির নাম এমএসভি বিরাট-১। ওমান উপকূলে দুর্ঘটনার পর জাহাজটির নাবিকরা লাইফ র‌্যাফটে আশ্রয় নেন। পরে ওমানের কর্তৃপক্ষ এবং আশপাশে থাকা অন্যান্য জাহাজের সহযোগিতায় উদ্ধার অভিযান চালানো হয়।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, জাহাজটিতে ইঞ্জিন বিকল হওয়ার পর নাবিকরা মূল জাহাজ ছেড়ে লাইফ র‌্যাফটে চলে যেতে বাধ্য হন। এরপর তাদের নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নাবিকদের অন্য একটি জাহাজে স্থানান্তর করা হয়েছে।

ওমানের রাস আল হাদ্দ উপকূল থেকে প্রায় ৮০ নটিক্যাল মাইল দূরে এ ঘটনা ঘটে। ভারতের ডিরেক্টরেট জেনারেল অব শিপিংও নিশ্চিত করেছে, জাহাজটি ডুবে গেছে। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, জাহাজটি ভারতের পতাকার অধীনে নিবন্ধিত ছিল।

ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঘটনাস্থলের কাছাকাছি থাকা জাহাজগুলোর সমন্বয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। সব নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

এদিকে, হরমুজ প্রণালি ও ওমান উপসাগর ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটেছে। তবে এটি সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে হামলার শিকার হওয়া অন্য কয়েকটি বিদেশি পতাকাবাহী ট্যাংকারের ঘটনা থেকে এটি আলাদা।

এর আগে ওমান উপসাগরে ভারতীয় নাবিক থাকা কয়েকটি জাহাজে হামলার ঘটনা নিয়ে উত্তেজনা তৈরি হয়। এসব ঘটনায় ভারতীয় নাবিকদের হতাহত হওয়ার খবরও সামনে আসে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের