• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

আমেরিকায় বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত

নিজস্ব প্রতিবেদক    ১৫ জুন ২০২৬, ০৩:১৬ এ.এম.
ছবি-সংগৃহীত

আমেরিকায় বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন স্কাইডাইভার ও একজন পাইলট।

স্থানীয় সময় রোববার (১৪ জুন) দেশটির মিসৌরি অঙ্গরাজ্যে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্কাইডাইভিং কোম্পানির ভাড়া করা বিমানটি রোববার স্থানীয় সময় সকাল প্রায় ১১টা ২০ মিনিটে উড্ডয়ন করে। উড্ডয়নের পর বিমানটি প্রয়োজনীয় উচ্চতা অর্জনে ব্যর্থ হওয়ার পর হঠাৎ বাম দিকে মোড় নেয়। একপর্যায়ে বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে প্রায় ২০০ গজ দূরে বিধ্বস্ত হয়।

বেটস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, বিমানে থাকা ১২ জনই নিহত হয়েছেন।

মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, একটি প্যাসিফিক অ্যারোস্পেস P-750 বিমান উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ সেবা চালু ছিল না বলে জানিয়েছে এফএএ।

মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে বলে নিশ্চিত করেছে এফএএ।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়ার আগে কোনো স্কাইডাইভার বিমান থেকে লাফ দিয়েছিলেন কিনা তা নিশ্চিত হতে ঘটনার পরপরই ওই এলাকায় তল্লাশি শুরু করেন উদ্ধারকর্মীরা।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের