• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

অঘটনের বিশ্বকাপে আরও একটি ড্র, আত্মঘাতী গোলে বেলজিয়ামের স্বস্তি

ক্রীড়া প্রতিবেদক    ১৬ জুন ২০২৬, ০৩:১৫ এ.এম.
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপকে ‘অঘটনের বিশ্বকাপ’ বললে তা খুব একটা ভুল হবে না। কারণ আসরের শুরু থেকেই একের পর এক হেভিওয়েট দল জয়ের দেখা পাচ্ছে না।

ব্রাজিল ড্র করেছে মরক্কোর সঙ্গে। নেদারল্যান্ডসকে রুখে দিয়েছে জাপান। স্পেনের মতো শক্তিশালী দলও কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ম্যাচে থেমে গেছে। ফলে বেলজিয়াম–মিসর ম্যাচ নিয়েও ফল নিয়ে আগে থেকেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

তবে শক্তিমত্তা ও র‍্যাঙ্কিংয়ের বিচারে বেলজিয়ামকেই এগিয়ে রেখেছিলেন ফুটবল বিশ্লেষকরা। কেভিন ডি ব্রুইনা, জেরেমি ডোকু ও রোমেলু লুকাকুর মতো তারকার কারণে তাদের জয়ের সম্ভাবনাই বেশি ধরা হয়েছিল।

কিন্তু ম্যাচে এগিয়ে যায় মিসর। ১৯ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে ইমান আশুর গোল করে দলকে এগিয়ে দেন। এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল।

দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে ফ্রি কিক থেকে বেলজিয়ামের কেভিন ডি ব্রুইনার শট লক্ষ্যভেদ করতে পারেনি। পরে ৬৬ মিনিটে লুকাকুকে আটকাতে গিয়ে আত্মঘাতী গোল করেন মিসরীয় ডিফেন্ডার মোহাম্মদ হানি, ফলে সমতায় ফেরে বেলজিয়াম।

শেষ পর্যন্ত দুই দলই জয়ের জন্য মরিয়া চেষ্টা করলেও আর কোনো গোল হয়নি। ফলে ম্যাচটি ১–১ সমতায় শেষ হয়।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া