• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

পুশ-ইন সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশী আটক

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুন ২০২৬, ০১:০৩ এ.এম.
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে আবারও এক নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। 

এদিকে বিএসএফের পুশ-ইন কার্যক্রমে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশীকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (১৬ জুন) সকালে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘটনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, সোমবার (১৫ জুন) রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে নওগাঁ ১৬ বিজিবির রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ ২২৫/৩ আর সীমান্ত পিলার এলাকায় কয়েকজন মাঝির সহায়তায় নৌকাযোগে এক নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায়। এ সময় বিজিবি টহল দলের দ্রুত হস্তক্ষেপে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করা হয়।

‎এর আগে গত ১৩ জুন একই সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টাও প্রতিহত করে বিজিবি। পরে বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

বিজিবি পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তিরা ১০ হাজার টাকার বিনিময়ে সীমান্ত এলাকা থেকে পুশইন ব্যক্তিদের বাংলাদেশে নিয়ে আসত। এই কাজে জড়িতদের আটক করা হয়। এবং পরবর্তীতে তাদের থানায় হস্তান্তর করা হয়। বর্তমানে সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

‎এদিকে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম জানিয়েছেন, বিএসএফের পুশ-ইন কার্যক্রমে সহায়তা করার অভিযোগে ৭ বাংলাদেশিকে বিজিবি পুলিশের কাছে সোপর্দ করেছেন।

সোমবার (১৫ জুন) রাতেই তাদের থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

‎আটক ব্যক্তিরা হলেন, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকপুর গ্রামের বাবুল আক্তার, এমদাদুল হক, রয়েল, আজম, আলম, আসমাউল ও মেজবাউল।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে মাটি সরিয়ে নেওয়া নিয়ে যা বললেন সেতুমন্ত্রী
পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে মাটি সরিয়ে নেওয়া নিয়ে যা বললেন সেতুমন্ত্রী