• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

রাজধানীতে ১৯ বস্তা ভেজাল হলুদ গুঁড়া জব্দ

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুন ২০২৬, ০৩:১৩ এ.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর ফরাশগঞ্জ ও শ্যামবাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১৯ বস্তা ভেজাল হলুদ গুঁড়া জব্দ করেছে ডিএমপির লালবাগ বিভাগ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় ভেজাল হলুদ গুঁড়া প্যাকেটজাত ও বিক্রির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৬ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ফরাশগঞ্জ ও শ্যামবাজারে কিছু স্থানে ভেজাল ও নিম্নমানের মসলা উৎপাদন, প্যাকেজিং ও বাজারজাত করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সংশ্লিষ্ট এলাকাগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৯ বস্তা ভেজাল ও নিম্নমানের হলুদ গুঁড়া জব্দ করা হয়।

অভিযানে ভেজাল মসলা উৎপাদনের দায়ে ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট চারটি প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং জব্দ করা ভেজাল হলুদ গুঁড়া ধ্বংস করা হয়।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেট্রোরেলে পরিবার থেকে বিচ্ছিন্ন শিশু, বাবার কাছে ফিরিয়ে দিলো আনসার
মেট্রোরেলে পরিবার থেকে বিচ্ছিন্ন শিশু, বাবার কাছে ফিরিয়ে দিলো আনসার
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের
পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ক্ষোভে ফুঁসে উঠলেন শ্রমিকরা
পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ক্ষোভে ফুঁসে উঠলেন শ্রমিকরা