• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুলাই ২০২৬, ১২:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এ জন্য ঘোষিত বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, দেশের প্রতিটি উপজেলায় সাত হাজার পরিবারের নারী সদস্যকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী চার কোটি পরিবারের নারী সদস্য এ সুবিধার আওতায় আসবেন।

তিনি বলেন, “জনগণ যতদিন বিএনপির পাশে থাকবে, ততদিন দেশের স্বার্থে সব বাধা অতিক্রম করে কাজ করে যাবে বিএনপি সরকার।”

শিক্ষা বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে প্রথম শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার প্রথম শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত নারীদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থাও করা হবে।

এর আগে প্রধানমন্ত্রী গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল খালের পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর গৌরনদীতে পৌঁছালে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ছবি: ভিওডি বাংলা
বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত
শাহজালালে কারিগরি ত্রুটিতে পাঁচ ঘণ্টা বিমানে আটকা ১৮২ যাত্রী