• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানে খুজেস্তানের আট শহরে যুক্তরাষ্ট্রের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী

বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুলাই ২০২৬, ০৮:১৭ এ.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজধানীর গুলশানের বাসভবন থেকে বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার পর তিনি সড়কপথে যাত্রা শুরু করেন।

বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী গৌরনদী ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি এবং বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় অংশ নেবেন।

এর আগে রোববার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সড়কপথে বরিশাল সফর করবেন। কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে রয়েছে গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল–বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরনদীর তীরে বৃক্ষরোপণ কর্মসূচি।

এ ছাড়া বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

‎ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি
রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা
শেহবাজ শরিফ
বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক