• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তালাবদ্ধ কুয়েট একাডেমিক ভবন

   ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৮ পি.এম.

কুয়েট প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সব একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম বন্ধের ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।  বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪৫মিনিটে শিক্ষার্থীরা মিছিল নিয়ে গিয়ে বিভিন্ন ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। 

তারা জানান, কুয়েটের উপাচার্য, উপাচার্য ও ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালককে বুধবার দুপুর ১টার মধ্যে ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করতে বলা হয়েছিল। তারা পদত্যাগ না করায় আনুষ্ঠানিকভাবে একাডেমিক কার্যক্রম বন্ধ করা হয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে কুয়েটের ভিসি, প্রো ভিসি ও ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালক মেডিকেল সেন্টার চিকিৎসাধীন রয়েছেন। মেডিকেল সেন্টারের বাইরে তাদের পদত্যাগের দাবি নিয়ে ছাত্ররা অবস্থানে রয়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার পরও তা ফেরানোর চক্রান্ত চলছে। ছাত্রদলের অনুসারীরা এই হামলায় জড়িত। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের দাবি, তাদের নেতাকর্মীদের ওপর শিবির ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ‘সন্ত্রাসীরা’ হামলা চালিয়েছে।

প্রসঙ্গত, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের শুরু হয় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ক্যাম্পাসের আশপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দফায় দফায় এ সংঘর্ষ চলে বিকেল ৫টা পর্যন্ত। সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে সেখানে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি
পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি
দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী
দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী
সুখবর পেল রেজিস্ট্রেশন করতে না পারা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা
সুখবর পেল রেজিস্ট্রেশন করতে না পারা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা