• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্নাতক পাসে পদ্মা অয়েলে চাকরির সুযোগ

ভিওডি বাংলা ডেস্ক    ২০ জুন ২০২৬, ০৪:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গপ্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘জুনিয়র অফিসার (রিফুয়েলিং)’ পদে ১৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ জুলাই বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের তথ্য
পদের নাম: জুনিয়র অফিসার (রিফুয়েলিং)  
বেতন স্কেল: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীদের মাস্টার্স, স্নাতক, বিবিএ অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে অন্তত একটি প্রথম শ্রেণি, বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না।

অন্যান্য যোগ্যতা

প্রার্থীর লাইট ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। হেভি ড্রাইভিং লাইসেন্সধারীরা অগ্রাধিকার পাবেন। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদন পদ্ধতি

আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হবে। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সঙ্গে ৩০০×৩০০ পিক্সেল সাইজের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর আপলোড করতে হবে।

আবেদন ফি

প্রার্থীদের টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে ২২৩ টাকা আবেদন ফি জমা দিতে হবে। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ সম্পন্ন করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু: ২১ জুন ২০২৬ সকাল ১০টা
আবেদন শেষ: ১৬ জুলাই ২০২৬ বিকেল ৫টা

লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি পরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।  

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গড়ার সুযোগ
বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গড়ার সুযোগ
২৭তম বিসিএসের বঞ্চিত আরো ৯৬ জনকে নিয়োগ
২৭তম বিসিএসের বঞ্চিত আরো ৯৬ জনকে নিয়োগ
কৃষি ও পর্যটন খাতে ৮৮৬৫ কর্মী নেবে ইতালি
কৃষি ও পর্যটন খাতে ৮৮৬৫ কর্মী নেবে ইতালি