• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ব্যাংকের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের পথে হাঁটছে সরকার: অর্থমন্ত্রী প্রথম বিদেশ সফরে যে রেওয়াজ ভাঙলেন প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা আর সহ্য করা হবে না: সেলিম ভূঁইয়া জামিন পেলেন সাংবাদিক রেজানুর ইসলাম জিডিপি ও ভোক্তা মূল্যসূচক নির্ধারণে নতুন পদ্ধতি আনছে সরকার মোহাম্মদপুরে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আটক মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি, সরকারের সাফল্য ম্লান হতে পারে: সুজন দুদকের মামলায় গ্রেপ্তার মাসুদ উদ্দিন ৪ দিনের রিমান্ডে আজ মালয়েশিয়া যাত্রা দিয়ে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর বিদেশ সফর

আগস্টে টানা চার দিনের ছুটির সম্ভাবনা

ভিওডি বাংলা ডেস্ক    ২১ জুন ২০২৬, ১১:০৮ এ.এম.
ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামনে আবারও দীর্ঘ ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী আগস্টে টানা চার দিনের অবকাশের সুযোগ মিলতে পারে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হলে দীর্ঘ বিরতির সুযোগ তৈরি হতে পারে।

ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী, ২৬ আগস্ট বুধবার সরকারি ছুটি। এরপর ২৮ আগস্ট (শুক্রবার) ও ২৯ আগস্ট (শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে মাঝখানের ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ছুটি নিতে পারলে চাকরিজীবীরা টানা চার দিনের অবকাশ ভোগ করতে পারবেন।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকে। তবে জনস্বার্থে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিযোগাযোগ, ইন্টারনেট ও ডাকসেবাসহ জরুরি সেবাগুলো স্বাভাবিকভাবে চালু থাকবে।

এ ছাড়া হাসপাতাল, চিকিৎসাসেবা সংশ্লিষ্ট কর্মী, ওষুধ ও জরুরি সরঞ্জাম পরিবহন এবং জরুরি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ও যানবাহনও নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে।

প্রতি বছরের মতো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার বিষয়ে পৃথক নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে উচ্চ আদালত ও অধস্তন আদালতের ছুটির বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, সপ্তাহের মাঝামাঝি কোনো সরকারি ছুটি পড়লে অনেক চাকরিজীবী অতিরিক্ত একদিন ছুটি নিয়ে দীর্ঘ অবকাশের সুযোগ তৈরি করেন। এবারও একই পরিস্থিতি সৃষ্টি হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। তবে চূড়ান্তভাবে সবকিছু নির্ভর করবে ঈদে মিলাদুন্নবীর চাঁদ দেখার ওপর।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ মালয়েশিয়া যাত্রা দিয়ে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
আজ মালয়েশিয়া যাত্রা দিয়ে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
ভিআইপি গ্যালারি ছেড়ে হঠাৎ মাঠের পাশে প্রধানমন্ত্রী
গোল্ডকাপ ফুটবল ভিআইপি গ্যালারি ছেড়ে হঠাৎ মাঠের পাশে প্রধানমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শেই দেশগঠনে কাজ করছে সরকার: ভূমি প্রতিমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শেই দেশগঠনে কাজ করছে সরকার: ভূমি প্রতিমন্ত্রী