• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আধিপত্যবাদের কাছে মাথা নত করলে ছাড় নয়: গোলাম পরওয়ার যুক্তরাষ্ট্রে মেসিদের জন্য ৫০০ কেজি গরুর মাংস পাঠাল আর্জেন্টিনা চট্টগ্রামের ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা ইরানের সঙ্গে সংলাপ নিয়ে নতুন তথ্য দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট রৌমারীতে ৭ দিন ধরে সীমান্ত শুন্যরেখায় ৫ যুবক তিন বড় ইস্যুতে ‘কোনো আপস নয়’ রাজপথে থাকার ঘোষণা পাটওয়ারীর বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সেতু কর্তৃপক্ষের ‘সঞ্জিবনী কোর্স’ সম্পন্ন, দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ

গোল্ডকাপ ফুটবল

ভিআইপি গ্যালারি ছেড়ে হঠাৎ মাঠের পাশে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২০ জুন ২০২৬, ০৯:৪৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ফাইনালের বাঁশি বেজে খেলাও শেষ। চ্যাম্পিয়নদের হাতে ট্রাফিও তুলে দেয়া হয়ে গেছে। কিন্তু ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মাঠের ফলাফলকে ছাপিয়ে গেছে ব্যতিক্রমী এক দৃশ্য। টুর্নামেন্টের বালিকা বিভাগের ফাইনাল ম্যাচ চলাকালীন ভিআইপি গ্যালারির আনুষ্ঠানিকতা ছেড়ে হঠাৎ মাঠের পাশে নেমে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষুদে ফুটবলারদের উৎসাহ যোগাতে প্রধানমন্ত্রীর এমন প্রটোকল ভাঙা দেখে দর্শকরাও অবাক হয়েছেন।

ধারাভাষ্যকারদেরও খেলোয়াড়দের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন উৎসাহ দেয়ার দৃশ্য নিয়ে কথা বলতে শোনা যায় বারবার।

মন্ত্রী পরিষদের একাধিক সদস্যসহ মাঠের পাশে বসে খেলা দেখেই থামেননি প্রধানমন্ত্রী। গ্যালারির পাশের বক্সে  থাকা ছাত্রদলের নেতাদেরও মাঠে নেমে আসত বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর হাতের ইশারা পেয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকসহ অনেকেই গ্যালারি ছেড়ে মাঠে বসে খেলা উপভোগ করেন।

শনিবার (২০ জুন) বিকেলে দেশসেরা ক্ষুদে ফুটবলারদের এই ফাইনাল খেলা সরাসরি উপভোগ করতে বিকেল চারটার দিকে স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। মাঠে পৌঁছেই তিনি ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় বেজে ওঠে জাতীয় সঙ্গীত।

সারা দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধাপে ধাপে তৃণমূল পর্যায় থেকে বাছাই শেষে মোট চারটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই টুর্নামেন্টের ফাইনালের মঞ্চে খেলার গৌরব অর্জন করে।

এদিকে প্রধানমন্ত্রী স্টেডিয়ামে আসার আগেই শেষ হয় বালক বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচ। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পরে বালিকাদের ফাইনাল খেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে প্রথমে ভিআইপি গ্যালারিতে নির্ধারিত আসনে বসেন প্রধানমন্ত্রী। তবে ম্যাচ চলাকালীন কিছু সময় পর হঠাৎ চেনা প্রোটোকল ভেঙে নীচে নেমে আসেন তারেক রহমান। মাঠের একদম কাছাকাছি চলে যান তিনি, সেখানে রাখা চেয়ারে বসে উপভোগ করতে শুরু করেন ক্ষুদে নারী খেলোয়াড়দের খেলা। গ্যালারি ছেড়ে প্রধানমন্ত্রীর মাঠে এমন উপস্থিতিতে পুরো স্টেডিয়াম জুড়ে এক অন্যরকম আমেজ তৈরি হয়। 

মাঠের পাশে বসে তার সঙ্গে খেলা উপভোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন , প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মাঠে গড়ানো বালিকা বিভাগের হাইভোল্টেজ ফাইনালে মুখোমুখি হয় ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। আক্রমণ ও পাল্টা-আক্রমণে ঠাসা ম্যাচটিতে শেষ পর্যন্ত ৪-২ গোলের ব্যবধানে আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাস্ত করে চ্যাম্পিয়ন হয় জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ম্যাচ শেষে দুই বিভাগের বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। তুলে দেয়া হয় ট্রফি। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে ফটোসেশনে অংশ নেন খেলোয়াড় ও টিমের কর্মকর্তারা।

‎‎ভিওডি বাংলা/এএইচ/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবারের বাজেট প্রকৃতপক্ষে জনবান্ধব: পানিসম্পদ প্রতিমন্ত্রী
এবারের বাজেট প্রকৃতপক্ষে জনবান্ধব: পানিসম্পদ প্রতিমন্ত্রী
বিএনপি সবসময় জনগণের পাশে থাকতে চায়: সমাজকল্যাণমন্ত্রী
বিএনপি সবসময় জনগণের পাশে থাকতে চায়: সমাজকল্যাণমন্ত্রী
প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস
প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস