• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কক্সবাজারে নারী যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি    ২১ জুন ২০২৬, ০৩:৫৭ পি.এম.
জেসমিন আক্তার। ছবি: ভিওডি বাংলা

কক্সবাজার বিমানবন্দরে দায়িত্ব পালনকালে আনসার সদস্যদের সতর্ক নজরদারিতে এক নারী যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২১ জুন) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে ঢাকাগামী নভোএয়ারের BQ922 ফ্লাইটে ওঠার প্রস্তুতি চলাকালে এ ঘটনা ঘটে।

বিমানবন্দরে প্রবেশের সময় দায়িত্বে থাকা নারী আনসার সদস্য মোছা. সেতু আক্তারের পর্যবেক্ষণে ওই যাত্রীর আচরণ ও চলাফেরা সন্দেহজনক মনে হয়। পরে বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হলে যাত্রীর ব্যাগ স্ক্যানিং মেশিনে পরীক্ষা করা হয়। স্ক্যানিংয়ের সময় ব্যাগের ভেতরে লুকানো অবস্থায় ইয়াবা ট্যাবলেটের অস্তিত্ব ধরা পড়ে।

পরে বিস্তারিত তল্লাশিতে মোট ৮,৯২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। মাদক পরিবহনের অভিযোগে সঙ্গে সঙ্গে ওই নারী যাত্রীকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম জেসমিন আক্তার (৩৫)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর নিকট হস্তান্তর করা হয়, যেখানে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খাল খনন করতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে জামায়াত এমপির ডিও লেটার
খাল খনন করতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে জামায়াত এমপির ডিও লেটার
কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা
কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা
ইসরাইলের টার্গেটে কি এবার বাংলাদেশ ঘনীভূত হচ্ছে নতুন বিতর্ক
ইসরাইলের টার্গেটে কি এবার বাংলাদেশ ঘনীভূত হচ্ছে নতুন বিতর্ক