• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নাইক্ষ্যংছড়িতে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি    ২১ জুন ২০২৬, ০৪:১১ পি.এম.
তিন কোটি টাকার ইয়াবা। ছবি: ভিওডি বাংলা

মিয়ানমার সীমান্তঘেঁষা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম আশারতলী এলাকায় এক গোপন তথ্যের ভিত্তিতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান চালিয়েছে (বিজিবি)। স্থানীয় সেগুন বাগানের গভীরে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।

অভিযানটি সফল হয় মূলত মাঠপর্যায়ের একজন হিল ভিডিপি প্লাটুন লিডারের দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করে। তিনি (আনসার ও ভিডিপি)-এর সদস্য হিসেবে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে আশারতলী সীমান্তের ৪৬ ও ৪৭ নম্বর পিলারের মাঝামাঝি একটি নির্জন সেগুন বাগানে মাদক পাচারের প্রস্তুতি চলছে। তথ্যটি পাওয়ার পর তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্যদের অবহিত করেন ওই হিল ভিডিপি নেতা (ছদ্মনাম রহমান)।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিজিবির একটি বিশেষ দল ও স্থানীয় ভিডিপি সদস্যরা যৌথভাবে অভিযানে নামে। পাহাড়ি দুর্গম পথ পেরিয়ে তারা নির্দিষ্ট স্থানে পৌঁছে তল্লাশি শুরু করেন। কিছুক্ষণ অনুসন্ধানের পর সেগুন বাগানের ভেতর থেকে ১ লাখ ৪৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয় বাজারমূল্য অনুযায়ী উদ্ধার করা মাদকের এই চালানের মূল্য প্রায় তিন কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। অভিযানের সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব না হলেও পুরো এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়।
পরবর্তীতে জব্দকৃত ইয়াবা নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।  

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খাল খনন করতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে জামায়াত এমপির ডিও লেটার
খাল খনন করতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে জামায়াত এমপির ডিও লেটার
কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা
কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা
ইসরাইলের টার্গেটে কি এবার বাংলাদেশ ঘনীভূত হচ্ছে নতুন বিতর্ক
ইসরাইলের টার্গেটে কি এবার বাংলাদেশ ঘনীভূত হচ্ছে নতুন বিতর্ক