• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মসজিদে নামাজরত অবস্থায় আপন ভাইকে কুপিয়ে হত্যা

বরিশাল প্রতিনিধি    ২২ জুন ২০২৬, ০৪:৪০ এ.এম.
ফাইল ছবি

বরিশালের মেহেন্দিগঞ্জে মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় ছুরিকাঘাতে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

রোববার (২১ জুন) জোহর নামাজের সময় উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নে এই ঘটনা ঘটে। ঘটনাটি খাস জমি নিয়ে বিরোধের জেরে ঘটে বলে জানায় স্থানীয়রা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত হারুন সরদার।

নিহত নজরুল সরদার (৪০) ও অভিযুক্ত হারুন ১ নম্বর ওয়ার্ডের মৃত কাঞ্চন সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে জোহর নামাজ পড়া অবস্থায় মসজিদে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে নজরুলকে কুপিয়ে জখম করেন তিনি। ছুরিকাঘাতে নজরুলের হাত, পা ও পেট মারাত্মকভাবে জখম হয় বলে জানান স্থানীয়রা।

তারা আরও জানান, গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে শের-ই-বাংলা মেডিকেল (শেবাচিম) কলেজ হাসপাতালে নেওয়ার পথে মীরগঞ্জ ফেরিঘাটে মারা যায় তিনি।

ঘটনাস্থলে উপস্থিত থাকা স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, আমরা সবাই জোহরের নামাজ পড়তেছিলাম। তৃতীয় রাকাতে গিয়ে হঠাৎ পেছনে চিৎকার শুনতে পাই। আতঙ্কিত হয়ে নামাজ ছেড়ে দিয়ে পেছনে তাকিয়ে দেখি, হারুন সরদার পশু জবাই করার একটি লম্বা ছুরি দিয়ে তারই ছোট ভাই নজরুলকে পায়ে, হাতে ও পেটে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শেবাচিম হাসপাতালে মর্গে পাঠানো হবে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এমপিপুত্র সজীব আটক, রাতেই যুবদল থেকে বহিষ্কার
এমপিপুত্র সজীব আটক, রাতেই যুবদল থেকে বহিষ্কার
বজ্রপাতে তিন জেলায় ৮ জনের মৃত্যু
বজ্রপাতে তিন জেলায় ৮ জনের মৃত্যু
খালের পাড় কেটে বিএনপি নেতার বাড়ির উঠান ভরাট
খালের পাড় কেটে বিএনপি নেতার বাড়ির উঠান ভরাট