• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিজস্ব প্রতিবেদক    ২২ জুন ২০২৬, ১১:৩৩ এ.এম.
ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৩২ টাকা বেড়ে ২ লাখ ৩০ হাজার ৭২২ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (২২ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি দোকানে এই দাম কার্যকর থাকবে। স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না, তবে ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য থাকবে।

সংগঠনটির তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৭৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪০ বার দাম বেড়েছে এবং ৩৯ বার কমেছে। ২০২৫ সালে মোট ৯৩ বার মূল্য সমন্বয়ের মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস পেয়েছিল স্বর্ণের বাজারে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি
ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি
এক বিলিয়ন ব্যারেল তেল উধাও, জ্বালানিতে নতুন উদ্বেগ
এক বিলিয়ন ব্যারেল তেল উধাও, জ্বালানিতে নতুন উদ্বেগ
৮০ টাকার নিচে মিলছে না সবজিও
৮০ টাকার নিচে মিলছে না সবজিও