• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাবেক আইজিপি, এনটিএমসি মহাপরিচালকসহ ৮ জনের হাজিরা আজ

   ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৬ পি.এম.

আদালত প্রতিবেদক

বৈষম্যবিরোধী আন্দোলন দমনে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক আইজিপি এবং এনটিএমসির সাবেক মহাপরিচালকসহ ১০ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আসা দুটি আলাদা প্রিজন ভ্যানে করে। 

ট্রাইব্যুনালে হাজির করা সাবেক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, যাত্রাবাড়ী থানার সাবেক (ওসি) আবুল হাসান, ডিএমপি মিরপুরের সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুর ইসলাম, ডিবি ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন ও ডিএমপি গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক। এছাড়া, র‍্যাবের দুই সাবেক কর্মকর্তাকেও হাজির করা হয়েছে।

তারা হলেন, সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।

আলেপ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ , গুম করে চোখ বেঁধে উপরে ঝুলিয়ে মারতেন ইলেকট্রিক সক দিতেন। একজন গুম হওয়া ভুক্তভোগীর বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে রমজান মাসে রোজা ভাঙ্গে ধর্ষণ করেন। 

ভিওডি বাংলা/রাহাত/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২২৭৬ জনকে হত্যা ও গুমের তদন্ত চাইল বিএনপি
ট্রাইব্যুনালে অভিযোগ ২২৭৬ জনকে হত্যা ও গুমের তদন্ত চাইল বিএনপি
যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না
গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না