• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শোডাউন ও মিছিল থেকে বিরত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    ২৬ জুন ২০২৬, ০৩:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাঁর দেশে ফেরাকে কেন্দ্র করে কোনো ধরনের শোডাউন বা বড় জমায়েত না করার আহ্বান জানানো হয়েছে। 

শুক্রবার (২৬ জুন) এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ-এর মাধ্যমে দলের নেতা-কর্মীদের অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন কেবল দলের সিনিয়র নেতৃবৃন্দ, সিনিয়র মন্ত্রীগণ এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দলীয় সূত্রে জানানো হয়েছে, এ নির্দেশনার আলোকে নেতা-কর্মীদের বিমানবন্দরে ভিড় বা শোডাউন থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোনো ধরনের শোডাউন করা হবে না এবং নির্ধারিত ব্যক্তিরাই বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দুই-একদিনের মধ্যে মাদক আইনের সংশোধনী উপস্থাপন: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান-চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: ভিওডি বাংলা
প্রধানমন্ত্রীর সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক
ছবি: সংগৃহীত
চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ