• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইন্টারনেট সাশ্রয়ী করতে বাংলালিংক চেয়ারম্যানকে প্রধানমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক    ২৯ জুন ২০২৬, ১২:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের অন্যতম শীর্ষ মোবাইল অপারেটর বাংলালিংকের মূল কোম্পানি ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলা।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিওনের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান হেনড্রিক মার্টিনাস বাস।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহদাৎ হোসেন স্বাধীন জানান, বৈঠকে দেশের ডিজিটাল সেবা আরও সহজলভ্য ও বিস্তৃত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলালিংক কর্তৃপক্ষকে আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ইন্টারনেট সেবার মূল্য আরও কমানোর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনারও আহ্বান জানান তিনি।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ফের সাড়ে তিনটায় বসবে সংসদ
জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ড. এ কে এম শামছুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা
জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
ছবি: সংগৃহীত
ন্যায়ভিত্তিক অর্থনীতিই বাজেটের লক্ষ্য: প্রধানমন্ত্রী