• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফিফা বিশ্বকাপ ২০২৬

শেষ ষোলোর লড়াই: এগিয়ে থেকে বিরতিতে নরওয়ে

ভিওডি স্পোর্টস ডেস্ক    ৩০ জুন ২০২৬, ১১:৫৪ পি.এম.
শেষ ষোলোর লড়াই: এগিয়ে থেকে বিরতিতে নরওয়ে
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করার লড়াইয়ে মুখোমুখি হয়েছে নরওয়ে ও আইভরি কোস্ট। মঙ্গলবার (৩০ জুন) রাত ১১টায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ এ লড়াইয়ে আইভরি কোস্টের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে নরওয়ে। ম্যাচের ৪০ মিনিটের মাথায় দুর্দান্ত শটে গোলটি করেন আন্তোনিও নুসা।

বিশ্বকাপের নকআউট পর্বে এবারই প্রথম খেলছে আইভরি কোস্ট। অন্যদিকে, তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে সামনে রেখে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নরওয়ের। শক্তির বিচারে এবং ফিফা র‍্যাঙ্কিংয়ে কিছুটা এগিয়ে থাকায় ম্যাচে ফেবারিট হিসেবেই মাঠে নেমেছে ইউরোপের দলটি। সর্বশেষ লাইভ র‍্যাঙ্কিংয়ে নরওয়ের অবস্থান ২৩তম, আর আইভরি কোস্ট রয়েছে ৩১তম স্থানে।

ম্যাচের আগে আইভরি কোস্টের প্রধান কোচ এমার্স ফায়ে বলেন, ‘আমাদের সবচেয়ে বড় শক্তি হলো, দলের যেকোনো খেলোয়াড় গোল করতে পারে। এটি প্রতিপক্ষের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করে। বেঞ্চ থেকে নামা ফুটবলাররাও ইতিবাচক প্রভাব রাখতে সক্ষম।’

তবে প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না ফায়ে। তিনি বলেন, ‘নরওয়ে খুবই সংগঠিত একটি দল। ব্যক্তিগত দক্ষতার পাশাপাশি সুযোগ কাজে লাগানোর ক্ষমতাও তাদের দারুণ। তবে আমাদেরও শারীরিক সামর্থ্য রয়েছে। ম্যাচের গতি নিয়ন্ত্রণে রাখাই হবে আমাদের লক্ষ্য।’

অন্যদিকে নরওয়ের কোচ স্টেলে সোলবাকেনও কঠিন লড়াইয়ের আভাস দিয়েছেন। তার ভাষায়, ‘আইভরি কোস্ট শারীরিকভাবে খুবই শক্তিশালী দল। তাদের সঙ্গে সমানতালে লড়তে হবে। ম্যাচটি হাড্ডাহাড্ডি হবে এবং শেষ পর্যন্ত যে দল সুযোগগুলো ভালোভাবে কাজে লাগাতে পারবে, তারাই জয় পাবে।’

এই ম্যাচের বিজয়ী দল শেষ ষোলোয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে
ছবি: সংগৃহীত
কেন নেইমারকে নামানো হয়নি, জানালেন কোচ
ছবি: সংগৃহীত
শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কারা?