• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৮ম শ্রেণি ও এসএসসি পাসে এসএসএফে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক    ১ জুলাই ২০২৬, ১২:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চাকরিপ্রার্থীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। সংস্থাটি ৭টি ভিন্ন পদে মোট ১৩ জন জনবল নিয়োগ দেবে। 

এতে ৮ম শ্রেণি ও এসএসসি পাস শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাচ্ছেন।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে রাজধানী ঢাকা। পদগুলো স্থায়ী ভিত্তিতে পূরণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

আবেদনের জন্য  প্রার্থীরা স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) এই http://ssf.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

প্রার্থীর বয়স ২০২৬ সালের ১ জুন তারিখ অনুযায়ী কমপক্ষে ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স নির্ধারণে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।

আবেদন ফি টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে। প্রথম তিনটি পদের জন্য পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা। এছাড়া ৪ থেকে ৭ নম্বর পদে আবেদনের ক্ষেত্রে ফি লাগবে ৫৬ টাকা। আবেদন সম্পন্নের পর ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।

আবেদন গ্রহণ চলবে আগামী ৫ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, পদভিত্তিক যোগ্যতা ও অন্যান্য শর্ত জানতে এসএসএফের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখা যাবে। সরকারি চাকরিতে আগ্রহীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্নাতক পাসে পদ্মা অয়েলে চাকরির সুযোগ
ফাইল ছবি
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও অসদুপায়, ৩ জনকে দণ্ড
ছবি: সংগৃহীত
ব্র্যাক ব্যাংকে ম্যানেজার পদে নিয়োগ