• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ক্ষমা না চাইলে শিল্পী সমিতির নির্বাচনে ভোটাধিকার হারাবেন ব্রুসলি

শাহাদাত হাওলাদার    ৩ জুলাই ২০২৬, ১২:২১ এ.এম.
নাজমুল হক ব্রুসলি। ছবি: সংগৃহীত
নাজমুল হক ব্রুসলি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে ফাইটার শিল্পী মো. নাজমুল হক ব্রুসলিকে সাংবাদিকদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি।

‎বৃহস্পতিবার (২ জুলাই) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান খোরশেদ আলম খসরুর উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

‎সিদ্ধান্ত অনুযায়ী, মো. নাজমুল হক ব্রুসলিকে সাংবাদিকদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। পাশাপাশি এ ঘটনায় প্রকাশিত তার সংশ্লিষ্ট সব ভিডিও ও বক্তব্য প্রত্যাহার বা সরিয়ে নিতে হবে।

‎নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, এসব নির্দেশনা পালন না করলে আগামী ৩ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তিনি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।

‎এদিকে, নির্বাচন পরিচালনা কমিটির এই সিদ্ধান্তের পর সাংবাদিকদের পক্ষ থেকে পূর্বঘোষিত সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।
‎একই সঙ্গে জানানো হয়েছে, বিএফডিসিতে সংবাদ সংগ্রহসহ সাংবাদিকদের সব ধরনের পেশাগত কার্যক্রম এখন থেকে স্বাভাবিকভাবে পরিচালিত হবে।

ভিওডি বাংলা/ বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৈয়দ আব্দুল হাদী। ছবি: সংগৃহীত
সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ
ছবি: সংগৃহীত
মুক্তির আগেই বিতর্কে অজয়ের ‘চৌহান’
ছবি: সংগৃহীত
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে তৎপর নিপুণ, দেশে ফেরার চেষ্টা