শিল্পী সমিতির নির্বাচন ঘিরে তৎপর নিপুণ, দেশে ফেরার চেষ্টা

শিল্পী সমিতির ২০২৪ সালের নির্বাচনে তুমুল আলোচনায় আসা অভিনেত্রী নিপুণ আক্তার জুলাই অভ্যুত্থানের পর দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান। দেশে তার বিরুদ্ধে মামলা রয়েছে। সেখানেই পলাতক তিনি। শিল্পী সমিতির চলমান নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র থেকেই তৎপর তিনি। নিজে বা সমর্থকদের কেউ এই নির্বাচনে প্যানেল ঘোষণা করতে না পারলেও বিদেশ থেকেই নির্বাচন ইস্যুতে দেশে থাকা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করার খবর পাওয়া গেছে। আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য ভোট কেন্দ্র করে দেশে ফেরার সুযোগ তৈরির চেষ্টা করছেন তিনি। এমন তথ্যই জানা গেছে তার ঘনিষ্ঠ মহল থেকে।
দেশ ছেড়ে পালানোর পর ২০২৫ সালে প্রথম যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে প্রকাশ্যে আসেন নিপুণ। তিনি ক্ষমতাচ্যুত সরকারের প্রভাবশালী ব্যক্তি শেখ পরিবারের সদস্য শেখ সেলিমের ঘনিষ্ঠ বলে প্রচার রয়েছে শিল্পী মহলে। তার ক্ষমতার জোরেই বিএফডিসি হয়ে উঠেছিল তার হাতের পুতুল। তিনি নির্বাচিত না হয়েও দখল করেছিলের সাধারণ সম্পাদকের চেয়ার। কার্যক্রমও পরিচালনা করেছেন। তবুও প্রশ্ন ওঠেনি তৎকালীন সংস্কৃতি মন্ত্রণালয় থেকে। এই ক্ষমতা ব্যবহার করে শত শত কোটি টাকা হাতানোরও অভিযোগ আছে এই অভিনেত্রীর বিরুদ্ধে।
ভিওডি বাংলা/আরআর/বিন্দু








মন্তব্য