• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

একই দিনে বাবা-ছেলের জন্মদিন, আনন্দে অপূর্বর পরিবার

বিনোদন প্রতিবেদক    ২৭ জুন ২০২৬, ০৫:০২ পি.এম.
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও তার ছেলে
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর জন্য ২৭ জুন শুধু জন্মদিন নয়, এটি তার জীবনের সবচেয়ে আবেগঘন দিনও। কারণ, একই দিনে জন্মদিন তার একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশের। প্রতি বছর তাই বাবা-ছেলের জন্মদিন একসঙ্গেই উদযাপন করে পরিবার।

১৯৮৫ সালের ২৭ জুন শরীয়তপুরে জন্মগ্রহণ করেন অপূর্ব। আজ তিনি ৪১ বছর পূর্ণ করে ৪২ বছরে পা রাখলেন। একই দিনে জন্মদিন উদযাপন করছে ছেলে জায়ানও। বিশেষ এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা-ছেলেকে শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী, নির্মাতা ও ভক্ত-অনুরাগীরা।

একই দিনে বাবা-ছেলের জন্মদিন হওয়াকে নিজের জীবনের অন্যতম বড় আশীর্বাদ বলে মনে করেন অপূর্ব। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'বাবা-ছেলের একই দিনে জন্মদিন হওয়ায় আমি অনেক বেশি খুশি।'

ছেলের প্রতি ভালোবাসার প্রকাশও বহুবার করেছেন এই অভিনেতা। বাবা দিবসে জায়ানকে উদ্দেশ করে তিনি লিখেছিলেন, 'আমি তোমাকে যখনই দেখি তখনই চিন্তা করি, তুমি কীভাবে হুবহু আমার মতো দেখতে হলে? আল্লাহ আমাকে কী স্বর্গীয় উপহার দিয়েছেন!'

ব্যক্তিগত জীবনে নানা উত্থান-পতন থাকলেও ছেলে জায়ানের সঙ্গে অপূর্বর সম্পর্ক সবসময়ই গভীর। ২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন তিনি। সেই সংসার ভেঙে গেলেও তাদের একমাত্র সন্তান জায়ান বাবার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। পরে ২০২১ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। গত বছরের ১২ ডিসেম্বর তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান আনায়া।

অভিনয়জীবনের শুরু ২০০২ সালে 'মিস্টার বাংলাদেশ' খেতাব অর্জনের মাধ্যমে। এরপর বিজ্ঞাপন, নাটক ও টেলিছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান। ২০১৭ সালে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত বড় ছেলে নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি নতুন উচ্চতায় পৌঁছান। বর্তমানে টেলিভিশন নাটকের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত কাজ করছেন। সম্প্রতি মুক্তি পাওয়া তার অভিনীত রহস্যধর্মী ওয়েবফিল্ম হেডলাইন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

এবারও জন্মদিনের সবচেয়ে বড় আনন্দ অপূর্বর কাছে ছেলে জায়ানের সঙ্গে একই দিনে বিশেষ মুহূর্ত উদযাপন করা।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
চলচ্চিত্রের স্বাধীনতা নিয়ে উদ্বেগ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে খোলা চিঠি
ছবি: সংগৃহীত
ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত
অভিনেতা জাহের আলভী। ছবি: সংগৃহীত
অভিনেতা জাহের আলভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর