• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিশ্বকাপে কোয়ার্টারের লড়াইয়ে ফ্রান্স-প্যারাগুয়ে

ক্রীড়া প্রতিবেদক    ৫ জুলাই ২০২৬, ০৩:২০ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স। খেলা চারটি ম্যাচের সবগুলোতেই জয় তুলে নেওয়া দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে চমক দেখানো প্যারাগুয়ের।

ফ্রান্সের আক্রমণভাগে রয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপ্পে। চার ম্যাচে তার গোলসংখ্যা ছয়। এছাড়া মাইকেল ওলিসে ও উসমান দেম্বেলেও আছেন দারুণ ছন্দে। সব মিলিয়ে এবারের আসরের শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে ফরাসিদের।

অন্যদিকে, জার্মানিকে হারিয়ে টুর্নামেন্টের অন্যতম বড় অঘটন ঘটিয়েছে প্যারাগুয়ে। তবে শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনালে ওঠা তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে।

এদিকে ম্যাচ ঘিরে রয়েছে আবহাওয়ার শঙ্কাও। মাঠের আশপাশে বজ্রঝড়ের পূর্বাভাস থাকায় ম্যাচ শুরু বা চলাকালে দীর্ঘ বিরতি কিংবা খেলা সাময়িকভাবে স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ:
মাইক মাইনিয়ঁ (গোলরক্ষক), জুলস কুন্দে, দায়োত উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকাস দিনিয়ে, মানু কোনো, আদ্রিয়াঁ রাবিও, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা ও কিলিয়ান এমবাপ্পে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্বকাপে হলুদ কার্ডেই কোটি টাকার জরিমানা গুনছে ব্রাজিল
ছবি: সংগৃহীত
হৃদয় জিতলেন ভোজিনহা
ছবি: সংগৃহীত
আমার সবকিছুই চাইল, অথচ তারাই আমাকে খুব জোরে ট্যাকল করে