টপ নিউজ
মুগদায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০
নিজস্ব প্রতিবেদক
৯ জুলাই ২০২৬, ১২:৫০ পি.এম.

ছবি: সংগৃহীত
রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে মুগদা থানা পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) মুগদা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ইমরান (৩৪), মো. রাব্বি (১৯), মো. আরিফ হোসেন (২০), শেখ ফরিদ (৩৮), মো. নিজাম উদ্দিন (৩০), মো. জুয়েল অনিক (৩৭), মো. রাজিব (৪৫), মো. সাকিব (১৯), মো. পারভেজ (৩৩) ও মো. সেলিম ভূঁইয়া (৪০)।
মুগদা থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য