• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বড় অংকের অর্থ গুনতে হলো টেইলর সুইফটকে

ভিওডি বাংলা ডেস্ক    ১১ জুলাই ২০২৬, ০২:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত পপ সুপারস্টার টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্র্যাভিস কেলসির বিয়ের আয়োজন সফল করতে বড় অংকের অর্থ গুনতে হয়েছে এই তারকা জুটিকে। নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানের বিশেষ নিরাপত্তা ও নগরসেবা বাবদ ১ লাখ ৬০ হাজার ডলারেরও বেশি (প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা) পরিশোধ করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন। মেয়র জানান, অনুষ্ঠানের ঠিক কয়েকদিন আগেই এই বিশেষ ইভেন্ট পারমিটটি চূড়ান্ত করা হয়েছিল। টেইলর সুইফট ইতোমধ্যে এই পুরো অর্থ পরিশোধ করে দিয়েছেন, যা মূলত অনুষ্ঠানের সময় শহর কর্তৃপক্ষের দেওয়া অতিরিক্ত পরিষেবা ও নিরাপত্তার খরচ হিসেবে ধরা হয়েছে।

সুপারস্টার জুটির এই বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় গত ৩ জুলাই, যা পরিচালনা করেন বিখ্যাত অভিনেতা ও কৌতুকশিল্পী অ্যাডাম স্যান্ডলার।


গত ৩ জুলাই ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত এই বিয়ের মূল আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন প্রায় ১ হাজার অতিথি। অনুষ্ঠানটি পরিচালনা করেন অভিনেতা ও কৌতুকশিল্পী অ্যাডাম স্যান্ডলার। অতিথিদের মধ্যে ছিলেন অভিনেতা হিউ গ্র্যান্ট, ইথান হক, জেসন সুডেইকিস, সংগীতশিল্পী বেনসন বুন এবং এনএফএল তারকা ক্রিস জোনস ও কুপার কাপসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গনের পরিচিত মুখ।

এই বিয়ের নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) কয়েকজন কর্মকর্তা মোতায়েন করেছিল। এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ জানান, অনুষ্ঠানটির জন্য একটি বিশেষ নিরাপত্তা দল প্রস্তুত রাখা হয়েছিল।

নিরাপত্তার স্বার্থে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশেপাশের রাস্তা কয়েক দিনের জন্য বন্ধ রাখা হয় এবং ময়নিহান ট্রেন হল ও পেন স্টেশনের মতো ব্যস্ততম পাবলিক ট্রানজিটের প্রবেশপথও সীমিত করা হয়েছিল।

বিয়ের আয়োজনের পাশাপাশি মানবিক উদ্যোগের জন্যও আলোচনায় এসেছেন এই তারকা দম্পতি। তাদের প্রতিনিধির বরাত দিয়ে জানা গেছে, বিয়ের আগে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে মোট ২৬ মিলিয়ন ডলার (প্রায় ৩০০ কোটি টাকা) অনুদান দিয়েছেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি। এর একটি বড় অংশ পেয়েছে নিউইয়র্কভিত্তিক ‘অ্যানসার দ্য কল’ সংস্থা, যা কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্য ও দমকলকর্মীদের পরিবারের আর্থিক সহায়তায় কাজ করে।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জাহ্নবীর হাতের মেহেদিতে প্রেমিকের ডাকনাম
ছবি: সংগৃহীত
ঢাকায় আসছেন আতিফ আসলাম, টিকিট বিক্রি শুরু
ছবি: সংগৃহিত
মুক্তি পাচ্ছে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’