• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকায় আসছেন আতিফ আসলাম, টিকিট বিক্রি শুরু

ভিওডি বাংলা ডেস্ক    ১০ জুলাই ২০২৬, ০৩:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী ২৪ জুলাই রাজধানী ঢাকায় কনসার্টে গান শোনাবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের এই আয়োজন করছে মেইন স্টেজ। কনসার্টে আতিফ আসলামের পাশাপাশি পারফর্ম করবে দেশের জনপ্রিয় দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ।

রাজধানীর ৩০০ ফুট এলাকায় অবস্থিত ক্রিকেটার্স একাডেমিতে অনুষ্ঠিত হবে কনসার্টটি। গেটমাই টিকিট ওয়েবসাইটে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে এরই মধ্যে । টিকিট পাওয়া যাচ্ছে তিনটি ক্যাটাগরিতে। ‘দূরি এরিয়া’র টিকিটের মূল্য ২ হাজার ৯৯৯ টাকা, ‘আদাত এরিয়া’র ৫ হাজার ৯৯৯ টাকা এবং ‘পেহলি নজর এরিয়া’র টিকিটের দাম রাখা হয়েছে ১০ হাজার ৯৯৯ টাকা।

কনসার্টের দিন দুপুর ২টায় প্রবেশদ্বার খুলে দেওয়া হবে এবং সন্ধ্যা ৬টায় বন্ধ হবে। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায়, চলবে রাত ১০টা পর্যন্ত।

গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকায় আতিফ আসলামের এই কনসার্ট আয়োজনের পরিকল্পনা ছিল। প্রস্তুতি সম্পন্ন হওয়ার পাশাপাশি টিকিট বিক্রিও চলছিল। তবে শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়। তখন আয়োজকরা জানিয়েছিলেন, কনসার্টটি বাতিল নয় তবে উপযুক্ত সময়ে নতুন তারিখে আয়োজন করা হবে।

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, স্থগিত হওয়া কনসার্টের যেসব টিকিটধারী রিফান্ড নেননি, তাঁদের নতুন করে টিকিট কিনতে হবে না। আর যারা রিফান্ডের আবেদন করেছিলেন কিন্তু এখনো অর্থ ফেরত পাননি, তারা চাইলে রিফান্ড আবেদন প্রত্যাহার করে আগের টিকিট পুনরায় সক্রিয় করার আবেদন করতে পারবেন।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
‎পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান ও বাছাই কমিটিতে মুক্তি-সাইফুল
ছবি: সংগৃহীত
ব্রাজিল-আর্জেন্টিনা উন্মাদনা নিয়ে ফিরলেন অমি
ছবি: সংগৃহীত
চাচার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ন্যান্সির