• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

উত্তেজনার মধ্যে ইরান-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, কী কথা হলো

ভিওডি বাংলা ডেস্ক    ১২ জুলাই ২০২৬, ০২:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় রোববার টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুই নেতা অঞ্চলের দ্রুত পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন। পাশাপাশি তারা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশগুলোর একটি হিসেবে কাজ করছে।

এর আগে শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমানের রাজধানী মাসকাট সফর করেন এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সংঘাতের অন্যতম স্পর্শকাতর বিষয় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে একটি প্রস্তাব তৈরি করেছে ওমান।  

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা পুনরুজ্জীবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন মধ্যস্থতাকারী। তবে একই সময়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলা এবং উভয় দেশের নেতাদের কঠোর বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

রোববার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জুন মাসে স্বাক্ষরিত ১৪ দফা সমঝোতা স্মারকের একটি অংশ প্রকাশ করে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দেন। তিনি লেখেন, "একমুখী চুক্তির যুগ শেষ। আমরা আগেই বলেছিলাম-কথা রাখুন, না হলে মূল্য দিতে হবে।"

বিশ্লেষকদের মতে, একদিকে সামরিক উত্তেজনা বাড়লেও অন্যদিকে ওমান ও পাকিস্তানের মতো মধ্যস্থতাকারী দেশগুলোর কূটনৈতিক উদ্যোগ ইঙ্গিত দিচ্ছে যে আলোচনার পথ এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি।

সূত্র: সিএনএন

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন
মোশি বর্জ্য ডাম্পিং ইয়ার্ডে ধসে পড়া প্রশাসনিক ভবনের ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: সংগৃহীত
পুনেতে ময়লার স্তূপ ধসে নিহত ৮, নিখোঁজ ১
ছবি: সংগৃহীত
উপসাগরীয় দেশগুলোতে একযোগে ইরানের হামলা