• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ক্যানসারে নয়, নিউমোনিয়ায় মারা যান স্যাম নিল

ভিওডি বাংলা ডেস্ক    ১৬ জুলাই ২০২৬, ০২:২৪ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হলিউডের জনপ্রিয় অভিনেতা ও ‘জুরাসিক পার্ক’খ্যাত স্যাম নিলের মৃত্যুর কারণ ছিল নিউমোনিয়া। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ডেডলাইন–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অভিনেতার দীর্ঘদিনের এজেন্ট ফিলিপ গ্রেঞ্জ গণমাধ্যমে প্রকাশিত ভুল ও বিভ্রান্তিকর তথ্যের অবসান ঘটাতেই মৃত্যুর কারণ প্রকাশ করেছেন। তবে কোন কোন প্রতিবেদনে ভুল তথ্য প্রকাশিত হয়েছে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি।

এর আগে সোমবার স্যাম নিলের পরিবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার মৃত্যুর খবর নিশ্চিত করে। পরিবারের ভাষ্য, ৭৮ বছর বয়সী এই অভিনেতার মৃত্যু ছিল ‘হঠাৎ এবং অপ্রত্যাশিত’। তারা আরও জানায়, এর আগে তার ক্যানসারের চিকিৎসা সফলভাবে সম্পন্ন হয়েছিল।

ফিলিপ গ্রেঞ্জ এক বিবৃতিতে বলেন, স্যাম নিল ছিলেন অত্যন্ত ব্যক্তিগত জীবনযাপনকারী মানুষ এবং অযথা প্রচার-প্রচারণা অপছন্দ করতেন। তাই নিউজিল্যান্ডে তার নিজস্ব খামারে পরিবারের সদস্যদের উপস্থিতিতে পরবর্তী সময়ে একটি ব্যক্তিগত স্মরণানুষ্ঠানের আয়োজন করা হবে।

তিনি বলেন, ‘স্যামের প্রতি যারা সত্যিকারের ঘনিষ্ঠ ছিলেন, তারা তার ব্যক্তিগত গোপনীয়তাকে যে সম্মান দেখিয়েছেন, সে জন্য আমি কৃতজ্ঞ। এই কঠিন সময়ে তার পরিবারেরও সেই সম্মান প্রাপ্য।’

গ্রেঞ্জ আরও জানান, মৃত্যুর আগে গত এক বছরে টানা চারটি চলচ্চিত্রের কাজ শেষ করেছিলেন স্যাম নিল। আগামী কয়েক মাসের মধ্যে সেগুলো মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে ‘গডজিলা অ্যান্ড কং: সুপারনোভা’ এবং অভিনেত্রী ডেইজি রিডলির সঙ্গে অভিনীত রোমান্টিক হাস্যরসধর্মী চলচ্চিত্র ‘দ্য লাস্ট রিসোর্ট’।

স্যাম নিলের মৃত্যুতে শোক জানিয়েছেন চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের অনেক তারকা। ‘পিকি ব্লাইন্ডার্স’খ্যাত অভিনেতা সিলিয়ান মারফি বলেন, তিনি তার সহ-অভিনেতাকে গভীরভাবে ভালোবাসতেন। আর ‘জুরাসিক পার্ক’–এর নির্মাতা স্টিভেন স্পিলবার্গ বলেন, ‘স্যামকে আমরা কিংবা বিশ্বের কোটি কোটি ভক্ত কোনোদিন ভুলবে না।’

এদিকে ফুল পাঠানোর পরিবর্তে স্যাম নিলের স্মরণে কয়েকটি দাতব্য প্রতিষ্ঠানে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছে তার পরিবার।

এর মধ্যে রয়েছে ডানস্টান হাসপাতাল ফাউন্ডেশন, যেখানে মধ্য ওটাগো অঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগকে তিনি দীর্ঘদিন সমর্থন করেছেন। এছাড়া স্নোডোম ফাউন্ডেশন, যা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে রক্তের ক্যানসার রোগীদের জন্য কার-টি চিকিৎসাসহ জীবনরক্ষাকারী চিকিৎসার সুযোগ বাড়াতে কাজ করে।
এ ছাড়া নিউজিল্যান্ডের বন্যপ্রাণী, প্রাকৃতিক বন ও পরিবেশ সংরক্ষণে কাজ করা বিভিন্ন দাতব্য তহবিলেও অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছে তার পরিবার।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
হল্যান্ডকে পাত্তাই দিলেন না হালান্ড
ছবি: সংগৃহীত
‎জন্মভিটায় মসজিদ নির্মাণ করবেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা
ছবি: সংগৃহীত
দীর্ঘ বিরতির পর নাটকে ফিরছেন জাহিদ হাসান ‎