• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভাঙ্গুড়ায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব অনুষ্ঠিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ১৭ জুলাই ২০২৬, ১০:৪২ এ.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথ যাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভাঙ্গুড়া উপজেলার মেন্দা কালীবাড়ি প্রাঙ্গণে এ রথ যাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। উৎসব উপলক্ষে দুপুর ১টায় পূজা ও ভোগের আয়োজন করা হয়।

পরে বিকেল ৪টায় ভদ্রপাড়া কালীবাড়ি মন্দির থেকে পাথরঘাটা ও কালীমন্দিরের উদ্দেশ্যে পুনর্যাত্রা বা উল্টোরথ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি উত্তম রায় এবং সাধারণ সম্পাদক সমরজিৎ গুণসহ অন্যান্য নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এ রথযাত্রা উৎসবে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ভিওডি বাংলা/প্রভাষক গিয়াস উদ্দিন সরদার/জা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ফেসবুকে বিদায় বার্তা, যশোরে সাংবাদিকের মৃত্যু
ছবি: সংগৃহীত
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত নিম্নাঞ্চল
ছবি: ভিওডি বাংলা
নিজ বসতঘরে আগুন, অস্ত্র হাতে যুবকের তাণ্ডব