• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ব্রিটিশ প্রধানমন্ত্রী

আবার ইউক্রেন দখলে নামতে পারে রাশিয়া

   ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০১ পি.এম.

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র নিরাপত্তার গ্যারান্টি না দিলে আবারও ইউক্রেন দখলে নামতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আগে এ কথা বললেন তিনি। এর আগে ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনের নিরাপত্তা দেওয়া ইউরোপের দায়িত্ব। যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি দেবে না। 

স্টারমার আরও জানান, শুক্রবার ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার সাক্ষাৎ হবে। ওই সাক্ষাতে ‘বিরাট’ এক চুক্তি হবে দু’দেশের মধ্যে। 

এদিকে স্থানীয় সময় মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া ভাষণে স্টারমার বলেন, রাশিয়ার আগ্রাসনের হুমকির বিরুদ্ধে নিরাপত্তা জোরদার করতে যুক্তরাজ্য ২০২৭ সাল পর্যন্ত প্রতিরক্ষা ব্যয় বাড়াবে। 

স্টারমার বলেন, প্রতিরক্ষা ব্যয় বার্ষিক ১৭শ’ কোটি ডলার বাড়ানো হবে। একই সঙ্গে বহির্বিশ্বের জন্য উন্নয়ন সহায়তা কাটছাঁট করে যুক্তরাজ্যের প্রতিরক্ষা খাতে জিডিপি বা মোট জাতীয় সম্পদের ২ দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশ করা হবে।

তিনি বলেন, এটা প্রয়োজনীয় ছিল কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো স্বৈরশাসকরা কেবল শক্তিতেই সাড়া দেয়।

স্টারমার বলেন, আমাদের অবশ্যই ইউক্রেনের পাশে দাঁড়াতে হবে, কারণ আমরা যদি স্থায়ী শান্তি অর্জন করতে না পারি তাহলে অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং নিরাপত্তার হুমকি কেবলই বাড়বে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের