• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

যা বললেন সালাউদ্দিন

মুশফিক-মাহমুদউল্লাহর শেষ ম্যাচ

   ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৭ পি.এম.

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে আজ নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই কি ওয়ানডে ক্রিকেটের ইতি টানছেন দলের দুই সিনিয়র ক্রিকেটর মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। এমন প্রশ্ন যখন সমর্থকদের মনে তখন বাংলাদেশ দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানালেন ভিন্ন কথা।

দলের দুই সিনিয়র ক্রিকেটারের অবসরে যা নিয়ে চলমান গুঞ্জন নিয়ে সালাউদ্দিন বলেন, ‘গুঞ্জন যেহেতু আপনারাই শুনেছেন, আপনারা ফলাফল দিয়ে দিয়েন। আমরা তো কোনো কিছু শুনিনি, ঠিক না? আপনারা যেহেতু শুনেছেন, আপনাদের পত্রিকার জন্য আপনার লিখে দিয়েন। আমরা তো এখান থেকে কিছু বলতে পারব না। আমরা এরকম কিছু শুনিনি।’

অবশ্য এই ম্যাচে এই দুজন একাদশে জায়গা পাবেন কিনা সেটা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। কেননা, মুশফিক সবশেষ ১৪ ইনিংসে ফিফটি করতে পেরেছে স্রেফ একটি, সাত ইনিংসেই আউট হয়েছেন দু অঙ্ক ছোঁয়ার আগে। অন্যদিকে মাহমুদউল্লাহও রানে নেই। প্রথম ম্যাচে একাদশে জায়গা হয়নি। দ্বিতীয় ম্যাচে জায়গা পেলেও দায়িত্ব নিতে পারেননি। যা নিয়ে উঠেছে প্রশ্ন।

এই অবস্থায় একাদশে কারা সুযোগ পাবেন এমন প্রশ্ন উঠেছে। যা নিয়ে সালাউদ্দিন বলেন, ‘দেখুন, যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে এসেছি…দ্বিপাক্ষিক সিরিজ নয়, সুযোগ দেওয়ার মতো অবস্থা… এটা নিয়ে এখনও কথা হয়নি। তবে এখানে আসলে সুযোগ দেওয়ার চেয়ে সুযোগ অর্জন করে নেওয়াই ভালো হবে আমাদের জন্য। টিম ম্যানেজমেন্ট যাদেরকে মনে করবে যে সেরা ১১ জন, যাদেরকে নিয়ে ম্যাচ জিততে পারব, তাদেরকে নিয়েই মাঠে নামা উচিত।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড