• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি    ১৮ জুলাই ২০২৬, ০৩:৪২ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঝালকাঠি শহরের একটি ভাড়া বাসা থেকে মলিনা রায় (৫৫) নামে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাত-পা বাঁধা ও মাথায় বস্তা পরানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১৭ জুলাই) রাতে শহরের টিএন্ডটি রোড এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিএন্ডটি সড়কের তপন হালদারের বাসার নিচতলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন মলিনা রায়। শুক্রবার তার পরিবারের সদস্যরা কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলি এলাকায় রথযাত্রা উৎসবে অংশ নিতে বাইরে যান। রাতে বাসায় ফিরে তারা প্রধান ফটকের দরজা খোলা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো দেখতে পান। পরে একটি কক্ষ থেকে বস্তাবন্দি অবস্থায় মলিনা রায়ের মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেন।

স্বজনদের অভিযোগ, হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে গেছে। একই ভবনের আরও তিনটি ফ্ল্যাটে চুরি বা ডাকাতির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভবনের একাধিক দরজা ভাঙা অবস্থায় দেখতে পাওয়া যায়।

খবর পেয়ে ঝালকাঠি সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে তদন্তের স্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে পুলিশ।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস. এম. বায়জীদ ইবনে আকবর বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আতঙ্কে ছোটাছুটি কক্সবাজার সমুদ্র সৈকতে হঠাৎ টর্নেডোর আঘাত
ছবি: সংগৃহীত
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মাদক কারবারির বাড়ি ভাঙচুর
ছবি: সংগৃহীত
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ সম্পদ: ড. মাসুদ