• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইজনকে কুপিয়ে হত্যা মহিলা বন্দি পালানোর ঘটনায় ৭ কারাকর্মী বরখাস্ত যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৩৮, আহত ৪ শতাধিক কাশ্মীরে বিক্ষোভে হতাহত, নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব বাহরাইনে মার্কিন ড্রোন ডিপো ও এআই কেন্দ্র ধ্বংস, দাবি আইআরজিসির ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানায় অভিযান, গ্রেপ্তার সশস্ত্র গোষ্ঠীর প্রধান ফাইনালে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ফুটবল জাদুকর মেসি ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে উত্তেজনা

জয়পুরহাটে এনসিপির জেলা আহ্বায়কের পদত্যাগ

জয়পুরহাট প্রতিনিধি:    ১৮ জুলাই ২০২৬, ০৯:৪৪ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। গত ২ জুলাই তিনি দলের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন। তবে কেন্দ্র থেকে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় শুক্রবার (১৭ জুলাই) তিনি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

পদত্যাগপত্রে গোলাম কিবরিয়া তাপস জানান, দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে তিনি জেলা শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন এবং দলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। কিন্তু শারীরিক অসুস্থতা ও বয়সজনিত কারণে দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এতে সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হতে পারে—এমন আশঙ্কা থেকেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, আহ্বায়কের দায়িত্ব ছাড়লেও দলের একজন সাধারণ সদস্য হিসেবে ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রমে যুক্ত থাকবেন। দায়িত্ব পালনের সময় সহযোগিতার জন্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

গোলাম কিবরিয়া তাপস বলেন, “গত ২ জুলাই লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছি। কেন্দ্র থেকে এখনো কোনো সাড়া না পাওয়ায় স্থানীয়ভাবে বিষয়টি নিশ্চিত করেছি।”

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ইমরান ইমন বলেন, পদত্যাগের বিষয়টি তিনি অনানুষ্ঠানিকভাবে শুনেছেন। তবে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র এখনো তার কাছে পৌঁছেনি।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নীলফামারীর কিশোরগঞ্জে কনে নিয়ে ফেরার পথে খাদে পড়ে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস। ছবি: সংগৃহীত
কনে নিয়ে ফেরার পথে খাদে মাইক্রোবাস, শিশুসহ নিহত ২
রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক হোসেন শুভ।  ছবি: সংগৃহীত
রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক শুভর দাফন সম্পন্ন
ছবি: ভিওডি বাংলা
ভাঙ্গুড়ায় মাদকসেবনের অভিযোগে যুবককে ৬ মাসের কারাদণ্ড