{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরান ভ্রমণে ভারতীয় নাগরিকদের বিশেষ সতর্কতা ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ জুলাইয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম নৈশভোজ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা হবে: মির্জা ফখরুল যেভাবে নির্বাচন ছাড়াই বৃটেনের প্রধানমন্ত্রী বার্নহ্যাম জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

বাবা-ছেলেকে জিম্মি করে নির্যাতন ও চাঁদাবাজি, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক    ১৯ জুলাই ২০২৬, ০৩:৩৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজধানীর কল্যাণপুরে একটি পরিত্যক্ত ভবনের চিলেকোঠায় বাবা ও তার ১৩ বছর বয়সী ছেলেকে জিম্মি করে ভয়াবহ শারীরিক নির্যাতন এবং চাঁদা আদায়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। অভিযানে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে। 

রোববার (১৯ জুলাই) সকাল ১১টায় মিরপুর-১ এর পাইকপাড়ায় র‍্যাব-৪ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) অতিরিক্ত পুলিশ সুপার কে. এন. রায় নিয়তি।

তিনি জানান, গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ বিল্লাল, মোহাম্মদ জুম্মন ও শেখ মোহাম্মদ ফয়সাল। শনিবার (১৮ জুলাই) রাজধানীর দারুস সালাম, সাভারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, মামলার বাদী ও ভুক্তভোগী মোহাম্মদ মাহফুজুর রহমান রাজধানীর সবুজবাগ এলাকার একজন ব্যবসায়ী। গত ২ জুলাই সন্ধ্যায় মোহাম্মদপুরে আত্মীয়ের বাসায় ব্যবসায়িক আলোচনা শেষে ১৩ বছর বয়সী ছেলেকে নিয়ে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন তিনি। পথে কল্যাণপুরে পানি কিনতে থামলে ৫-৬ জনের একটি দল দেশীয় অস্ত্রের মুখে বাবা-ছেলেকে জিম্মি করে দারুস সালাম টাওয়ারের পাশের একটি জরাজীর্ণ ভবনের চিলেকোঠায় নিয়ে যায়।

সেখানে ভুক্তভোগীর কাছে প্রথমে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে নির্মমভাবে শারীরিক নির্যাতন করা হয়। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি আত্মীয়স্বজনের সহায়তায় বিকাশ ও ব্যাংক হিসাবের মাধ্যমে ৫০ হাজার টাকার বেশি অভিযুক্তদের দেন।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, নির্যাতনের পুরো সময় ১৩ বছর বয়সী ছেলে ঘটনাস্থলে উপস্থিত ছিল। বাবার ওপর নির্যাতনের দৃশ্য দেখে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং ট্রমায় আক্রান্ত হয়। পরে বাবা-ছেলে দুজনই মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে দুই দিন চিকিৎসা নেন।

ঘটনার পর ভুক্তভোগী রাজধানীর দারুস সালাম থানায় মামলা দায়ের করলে র‍্যাব-৪ ছায়া তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে শনিবার অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং বিভিন্ন আলামত জব্দ করা হয়।

সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার কে. এন. রায় নিয়তি বলেন, গ্রেপ্তারকৃতদের দারুস সালাম থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

ভিওডি বাংলা/এম আই/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপিকেএস লটারির ড্র, পুরস্কার পেল যেসব নম্বর
বিপিকেএস লটারির ড্র, পুরস্কার পেল যেসব নম্বর
সম্পত্তি দখল ও বিক্রির অপচেষ্টা, প্রতিবাদে এতিমদের মানববন্ধন
সম্পত্তি দখল ও বিক্রির অপচেষ্টা, প্রতিবাদে এতিমদের মানববন্ধন
ছবি:সংগৃহীত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭২, মামলা ৫৪