{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রোনাল্ডোর ভবিষ্যদ্বাণী, বিশ্বকাপ জিতবে স্পেন

ভিওডি স্পোর্টস ডেস্ক    ১৯ জুলাই ২০২৬, ০৯:৩৫ পি.এম.
রোনাল্ডো নাজারিও। ছবি: এপি
রোনাল্ডো নাজারিও। ছবি: এপি

২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। বহুল প্রতীক্ষিত এই ফাইনালের আগে নিজের ফেবারিট হিসেবে স্পেনের নাম বলেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার ও দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন রোনাল্ডো নাজারিও। খবর টিওয়াইসি স্পোর্টসের।

রোনাল্ডোর বিশ্বাস, এই মুহূর্তে স্পেনই সবচেয়ে পরিণত ও গোছানো দল। তাই তার মতে, ফাইনালে লা রোহার জয়ের সম্ভাবনাই বেশি।

তিনি বলেন, “স্পেনই জিতবে, তাও সহজভাবেই। ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগ থেকেই স্পেন ছিল এই টুর্নামেন্টের অন্যতম প্রধান ফেবারিট।”

স্প্যানিশ ফুটবলের দর্শনের প্রশংসা করে ব্রাজিল কিংবদন্তি বলেন, “স্পেন দারুণ ফুটবল খেলে। এই খেলার ধরণ তাদের ডিএনএতেই রয়েছে। ছোটবেলা থেকেই তারা এই দর্শনে বেড়ে ওঠে।” কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে দলটি আরও পরিণত ও সংগঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে আর্জেন্টিনার প্রশংসা করতেও কার্পণ্য করেননি রোনাল্ডো। তার ভাষায়, “এই বিশ্বকাপে আর্জেন্টিনার যাত্রা অসাধারণ। তারা বারবার প্রতিকূলতা কাটিয়ে উঠে লড়াই করেছে। তাদের লড়াকু মানসিকতা সত্যিই প্রশংসনীয়।”

এরপরও তার মূল্যায়ন, “স্পেন এখন অনেক বেশি গোছানো দল। ম্যাচের প্রতিটি মুহূর্তে কী করতে হবে, তারা খুব ভালোভাবেই জানে।”

ফাইনালে ওঠার পথে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের মাধ্যমে জয় তুলে নেয় লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। অন্যদিকে, সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে দাপটের সঙ্গেই ফাইনালে জায়গা করে নেয় স্পেন। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে লা রোহাকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করছেন অনেক বিশ্লেষক।

ফাইনালে জয় পেলে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে। এর আগে এই অর্জন রয়েছে শুধু ব্রাজিল (১৯৫৮ ও ১৯৬২) এবং ইতালির (১৯৩৪ ও ১৯৩৮)। অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের সুযোগ পাচ্ছে স্পেন।

এবারের ফাইনালকে ঘিরে বাড়তি আগ্রহের আরেকটি কারণও রয়েছে। ২০২৪ সালে যথাক্রমে ইউরো ও কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হওয়ায় স্পেন ও আর্জেন্টিনার মধ্যে ফাইনালিসিমা হওয়ার কথা ছিল। সেটি না হলেও বিশ্বকাপের ফাইনালেই দুই মহাদেশের দুই সেরা দলের লড়াই দেখতে যাচ্ছেন ফুটবলপ্রেমীরা।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে নিজ দলের প্রশংসা করলেন স্কালোনি
ছবি: সংগৃহীত
মেসি নয়, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি
ছবি: সংগৃহীত
টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে এমবাপ্পের ইতিহাস