টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে এমবাপ্পের ইতিহাস

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। এবারের আসরে ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে থাকেন ফরাসি অধিনায়ক। অন্যদিকে আর্জেন্টিনার লিওনেল মেসি ৮ গোল করে টুর্নামেন্ট শেষ করেছেন।
এর মাধ্যমে বিশ্বকাপের বর্তমান ফরম্যাট চালুর পর প্রথম ফুটবলার হিসেবে টানা দুই আসরে গোল্ডেন বুট জয়ের বিরল কীর্তি গড়লেন এমবাপ্পে।
রিয়াল মাদ্রিদের ২৭ বছর বয়সি এই ফরোয়ার্ড ২০২২ সালের কাতার বিশ্বকাপেও গোল্ডেন বুট জিতেছিলেন। তবে সেবার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় ফ্রান্সের।
২০১৮ সালে বিশ্বকাপে অভিষেক হওয়া এমবাপ্পে এবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দুটি গোল করেন। যদিও ম্যাচটিতে ৬-৪ ব্যবধানে জয় পায় ইংল্যান্ড।
তিনটি বিশ্বকাপ মিলিয়ে এমবাপ্পের মোট গোলসংখ্যা এখন ২২। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন তিনি, যেখানে লিওনেল মেসির গোলসংখ্যা ২১।
এবারের আসরে ইংল্যান্ডের জুড বেলিংহাম এবং নরওয়ের আর্লিং হালান্ড সাতটি করে গোল করেছেন।
তবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারের চেয়ে ফাইনালে খেলতে পারলে বেশি খুশি হতেন বলে জানিয়েছেন এমবাপ্পে। ফ্রান্সের হয়ে শতাধিক ম্যাচ খেলা এই তারকা দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দিয়েছেন।
ভিওডি বাংলা/আ








মন্তব্য