{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফাইনালে আর্জেন্টিনা দলে তিন পরিবর্তন, অপরিবর্তিত স্পেন

স্পোর্টস ডেস্ক    ২০ জুলাই ২০২৬, ১২:৪৭ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের শেষ লড়াই। পাঁচ সপ্তাহের জমকালো আয়োজনের সমাপ্তি হচ্ছে আজ। আর্জেন্টিনা ও স্পেন ফাইনালে মুখোমুখি হচ্ছে। ফাইনালের জন্য দুই দলই তাদের শুরুর একাদশ ঘোষণা করেছে। 

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে অপরিবর্তিত একাদশ নিয়ে ফাইনালে নামছেন। অন্য দিকে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা।

বেঞ্চে বসেছেন নাহুয়েল মলিনা, লিয়ান্দ্রো পারেদেস ও জুলিয়ানো সিমিওনে। এই তিনজনের জায়গায় দলে ফিরেছেন গঞ্জালো মন্তিয়েল, রদ্রিগো দি পল ও নিকো গঞ্জালেজ।

স্পেনের একাদশ:

উনাই সিমন (গোলরক্ষক), পেদ্রো পোরো, পাউ কুবারসি, এমেরিক লাপোর্ত, কুকুরেল্লা, রদ্রি, ফাবিয়ান রুইজ, দানি ওলমো, লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।

আর্জেন্টিনার একাদশ :

এমিলিয়ানো মার্তিনেজ, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, নিকো গঞ্জালেজ, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ হার, তবু অমলিন মেসি
ছবি: সংগৃহীত
স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে নিজ দলের প্রশংসা করলেন স্কালোনি
ছবি: সংগৃহীত
মেসি নয়, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি