{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘অভিনন্দন ব্রাজিল, থুক্কু স্পেন’

ভিওডি বাংলা ডেস্ক    ২০ জুলাই ২০২৬, ০১:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফুটবলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা, বিতর্ক আর খুনসুটি যেন চিরচেনা দৃশ্য। বড় কোনো ম্যাচ শেষ হলেই সাধারণ সমর্থকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও নিজেদের মতামত প্রকাশ করেন। ২০২৬ বিশ্বকাপ ফাইনাল শেষে তেমনই এক মন্তব্য করে আলোচনায় এসেছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।

সোমবার (২০ জুলাই) ফাইনাল শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি সংক্ষিপ্ত, তবে ব্যঙ্গাত্মক স্ট্যাটাস দেন তিনি। সেখানে লেখেন, ‘অভিনন্দন ব্রাজিল। থুক্কু স্পেন। তবে আর্জেন্টিনা ছাড়া অন্য যে কোনো দল হলে খেলা শেষ হতো ৮-০ গোলে।’

জয়ের এই স্ট্যাটাস প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকের মতে, তিনি মূলত আর্জেন্টিনার লড়াকু মানসিকতারই প্রশংসা করেছেন। তাদের দাবি, শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিপক্ষকে কঠিন লড়াইয়ে রেখেছিল আর্জেন্টিনা, আর সেই বিষয়টিই রসাত্মক ভঙ্গিতে তুলে ধরেছেন তিনি।

অবশ্য সবাই একইভাবে বিষয়টি দেখেননি। একাংশের মতে, এটি ছিল ফুটবলকে ঘিরে স্বাভাবিক হাস্যরস ও সমর্থকদের মধ্যে প্রচলিত খুনসুটির অংশ। ফলে জয়ের মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় পক্ষে-বিপক্ষে নানা আলোচনা। কেউ তার বক্তব্যের সঙ্গে একমত হন, আবার কেউ এটিকে অতিরঞ্জিত মন্তব্য বলে সমালোচনা করেন।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে ১২০ মিনিটের টানটান লড়াই শেষে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় স্পেন।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
‘ফুটবল এমন এক ভাষা যা শব্দ ছাড়াই কথা বলে’
ছবি: সংগৃহীত
চড়া দামেও মিলছে না ‘জানা নায়াগান’এর টিকিট
ছবি: সংগৃহীত
‘ঘনিষ্ঠ দৃশ্য বা বিকিনিতে আমি স্বচ্ছন্দ নই’