{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কনসার্টে ভিড়ে অশালীন আচরণের শিকার ‘ধুরন্ধর’ এর গায়িকা

ভিওডি বাংলা ডেস্ক    ২০ জুলাই ২০২৬, ০৪:০১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

জনপ্রিয় পাঞ্জাবি গায়িকা জেসমিন স্যান্ডলাস সম্প্রতি একটি কনসার্ট শেষে অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে অশালীন আচরণ ও অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) ভারতের দেহরাদূনের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত একটি বিনামূল্যের চ্যারিটি কনসার্টে গান পরিবেশন করেন জেসমিন স্যান্ডলাস। অনুষ্ঠান শেষে তিনি মঞ্চের সামনে এসে প্রথম সারির দর্শকদের দেওয়া গোলাপ গ্রহণ ও তাদের সঙ্গে হাত মেলানোর চেষ্টা করেন। এ সময় ভিড়ের মধ্যে থাকা কয়েকজন ব্যক্তি তার সঙ্গে অশোভন আচরণ করেন এবং আপত্তিকরভাবে স্পর্শ করেন বলে অভিযোগ ওঠে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গায়িকাকে স্পষ্টতই অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে দেখা যায়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই জেসমিনের পাশে দাঁড়িয়েছেন। একই সঙ্গে জনসমাগমপূর্ণ অনুষ্ঠানে নারী শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও তুলেছেন নেটিজেনরা।

ওই কনসার্টে জেসমিন ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার আলোচিত গান ‘জাইয়ে সাজনা’সহ নিজের আরও বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন। বিনামূল্যের এই চ্যারিটি শোতে হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
‘ঘনিষ্ঠ দৃশ্য বা বিকিনিতে আমি স্বচ্ছন্দ নই’
ছবি: সংগৃহীত
‘অভিনন্দন ব্রাজিল, থুক্কু স্পেন’
ছবি: সংগৃহীত
‘‌বিয়েটা আর করা হলো না’, ফেসবুক পোস্টে পরীমনি