• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
চার বছর পর চাকরি ফিরে পেলেন আলোচিত ‘টিপকাণ্ডের’ কনস্টেবল ৮০০ কোটি টাকায় ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক শিক্ষার উন্নয়নে বিএনপি কাজ করবে: মোস্তফা জামান ভারতজুড়ে বিক্ষোভ শুক্রবার, বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগ আরও ১৭ জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ২৭ জুলাই থেকেই চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা সত্যিই পদত্যাগ করছেন সাহাবুদ্দিন হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির ফোনালাপ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে বৈঠকে নির্বাচন কমিশন

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ১১:৪৩ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের ভোটব্যবস্থা নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার (২২ জুলাই) এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসির ওসিভি-এসডিআই প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মামুনুর হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য বৈঠকে ইসির সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বৈঠকে দেশের বাইরে ভোটদান ব্যবস্থা উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্পের অগ্রগতি, প্রকল্পের কর্মপরিধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।

অফিস আদেশে জানানো হয়, দেশের বাইরে ভোটদান ব্যবস্থা উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্পের চলমান কার্যক্রম, কর্মপরিধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বুধবার সকাল ১১টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে ওসিভি-এসডিআই প্রকল্প গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

এই প্রকল্পের আওতায় তথ্যপ্রযুক্তি সহায়তাপ্রাপ্ত ডাকযোগে ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছিলেন ৭ লাখ ৬৩ হাজার ২৩৩ জন প্রবাসী বাংলাদেশি। এর মধ্যে ভোট দিয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৩৭৮ জন।

প্রবাসীদের পাঠানো ব্যালটের মধ্যে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছায় ৪ লাখ ৯৮ হাজার ২০৫টি। এর মধ্যে বৈধ ভোট হিসেবে গণনা করা হয়েছে ৪ লাখ ৭১ হাজার ৯৭৩টি।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি
ছবি: সংগৃহীত
বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহ্দী আমিন
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে মন্ত্রিপরিষদের সভা