• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব

   ১ মার্চ ২০২৫, ০৩:২৯ পি.এম.

ক্রীড়া প্রতিবেদক 

২০২৪ সালে ভারত সফরে গিয়ে সাবেক ক্রিকেটার সাকিব আল হাসান টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন। যদিও তিনি মিরপুরে নিজের শেষ টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু রাজনৈতিক কারণে শেষে বাংলাদেশে ফিরতে পারেননি। ইতোমধ্যে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায়, সাকিব এখন সাবেক ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হবে এশিয়ান লিজেন্ডস লিগ টি-টোয়েন্টিতে অংশগ্রহণ করবেন।

এ বছর ১০ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে এশিয়ান স্টারস আসর, যেখানে সাকিব ছাড়াও, বাংলাদেশি আরেক ক্রিকেটার অলক কাপালি ও শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া, ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম ও আফগানিস্তানের হামিদ হাসান একত্রে মাঠে নামবেন।

বাংলাদেশ থেকেও একটি দল অংশ নেবে, যার নাম হবে বাংলাদেশ টাইগার্স। এই দলের হয়ে সাবেক তারকা, যেমন তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুলসহ অনেকেই অংশগ্রহণ করবেন। দলের বাকি সদস্যদের মধ্যে নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং মোহাম্মদ নাজিমউদ্দিন রয়েছেন।

মজার ব্যাপার হচ্ছে, আগামী ১২ মার্চ বাংলাদেশের বিপক্ষে খেলতে দেখা যাবে সাকিব এবং কাপালিকে, যা এই আসরের অন্যতম আকর্ষণীয় মুহূর্ত হতে যাচ্ছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড